শেয়ারFacebookWhatsApp

বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী করতে কীভাবে সাহায্য করবে?

উত্তর: বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলবে। সমাজসেবা কার্যক্রমের মধ্যে শহর ও গ্রামীণ এলাকার দরিদ্রদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ অন্যতম। এ ধরনের প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাঁশ ও বেতের কাজ, উল বুনন, পাটের কাজ, কার্পেট তৈরি, ইলেকট্রিক ও ওয়েন্ডিং, ড্রাইভিং, সাইকেল ও রিকশা মেরামত প্রভৃতি। এ সকল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে সহজেই জীবিকা নির্বাহের জন্য সংশ্লিষ্ট কাজ পাওয়া সম্ভব। এর ফলে দরিদ্ররা স্বাবলম্বী হয়ে উঠবে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী করতে কীভাবে সাহায্য করবে?

উদ্দীপক

নিরপরাধ রাসেদ আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারে আজ পঙ্গু। বিচারের জন্য ধারে ধারে ঘুরছে মা। "মিথ্যা মামলায় জেল খাটছে রাসেদ"- সংবাদপত্রে প্রকাশিত এমন একটি সংবাদ দেখে বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে কেসটি গ্রহণ করে। রাসেদের মৌলিক অধিকার রক্ষায় সরেজমিনে তদন্ত শুরু করে। আটকের স্থান পরিদর্শনসহ তথ্য সংগ্রহ করে জেলখানায় রাসেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছে এবং মামলা পরিচালনা করে। অবশেষে রাসেদ মুক্তি পেয়েছে। প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যানসহ ছয়জন সদস্য রয়েছেন। ২০১০ সালের ২২ শে জুন প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়।

Dhaka · 2017

উত্তর

দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী জরুরি সাড়া প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রম গ্রহণ করাই হলো দুর্যোগ ব্যবস্থাপনা।

উত্তর

বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলবে। সমাজসেবা কার্যক্রমের মধ্যে শহর ও গ্রামীণ এলাকার দরিদ্রদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ অন্যতম। এ ধরনের প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাঁশ ও বেতের কাজ, উল বুনন, পাটের কাজ, কার্পেট তৈরি, ইলেকট্রিক ও ওয়েন্ডিং, ড্রাইভিং, সাইকেল ও রিকশা মেরামত প্রভৃতি। এ সকল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে সহজেই জীবিকা নির্বাহের জন্য সংশ্লিষ্ট কাজ পাওয়া সম্ভব। এর ফলে দরিদ্ররা স্বাবলম্বী হয়ে উঠবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তথ্য বিশ্লেষণ করে বলা যায়, রাসেদকে সাহায্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মানুষের বিকাশ এবং স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তায় অত্যাবশ্যকীয় সুযোগ-সুবিধাগুলোই হলো মানবাধিকার। জাতীয় মানবাধিকার কমিশন এই সুযোগ-সুবিধাগুলো নিশ্চিতকরণে সাহায্যার্থীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। উদ্দীপকেও রাসেদকে সহায়তা করার ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়। রাসেদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম অত্যাচারে পঙ্গু হয়েছে। মিথ্যা মামলায় তাকে জেলও খাটতে হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে সাহায্য করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন এগিয়ে এসেছে। সরেজমিনে তদন্তের মাধ্যমে সত্যকে উদ্ঘাটিত করে প্রতিষ্ঠানটি রাসেদকে তার মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। রাসেদ অবশেষে মুক্তিলাভ করে স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছে। প্রকৃতপক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের অন্যতম দায়িত্ব হলো- দেশের যেকোনো স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা তদন্ত করা। এক্ষেত্রে প্রয়োজনে প্রতিষ্ঠানটি আইনি পদক্ষেপও গ্রহণ করে থাকে। উল্লেখ্য ২০০৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। পরবর্তীতে ২০১০ সালের ২২ জুন প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে একজন চেয়ারম্যানসহ ছয়জন সদস্য রয়েছেন। উদ্দীপকে উল্লিখিত এ সকল তথ্য থেকেই বোঝা যায়, প্রতিষ্ঠানটি জাতীয় মানবাধিকার কমিশন।

উত্তর

জাতীয় মানবাধিকার কমিশন তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটন করে রাসেদকে ন্যায়বিচার প্রদানে সফল হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগের তদন্ত করতে পারে। এক্ষেত্রে তারা সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সাহায্যার্থীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানটি প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনি সহায়তাও প্রদান করে। রাসেদের ক্ষেত্রেও অনুরূপ সহায়তা প্রদানের ঘটনা ঘটেছে। সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রত্যেক ব্যক্তির অন্যতম মানবাধিকার। কিন্তু উদ্দীপকের রাসেদ এ অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সংবাদপত্রে এ বিষয়ে অভিযোগমূলক প্রতিবেদন প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি আমলে নেয়। এরপর প্রতিষ্ঠানটি নিজেদের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে থেকে প্রচলিত আইন অনুসারে তদন্ত কার্যক্রম পরিচালনার কাজ শুরু করে। আটকের স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ, রাসেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে প্রতিষ্ঠানটি রাসেদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে শনাক্ত করতে সমর্থ হয়। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি মামলা করে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে রাসেদকে মুক্ত করে। প্রকৃতপক্ষে সমাজে উল্লিখিত ঘটনার মতো মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনাই ঘটছে। আর এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদেরকে সামাজিক নিরাপত্তা প্রদান করতে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা অনন্য। পরিশেষে বলা যায়, প্রচলিত আইন অনুসারে তদন্তের মাধ্যমেই জাতীয় মানবাধিকার কমিশন তার দায়িত্ব পালন করেছে।
HSCSocial Work 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।