শেয়ারFacebookWhatsApp

কিশোর আদালত কেন প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: কিশোর অপরাধীদের বিচার এবং তাদের আচরণ সংশোধনের জন্য কিশোর আদালত প্রতিষ্ঠা করা হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

কিশোর আদালত কেন প্রতিষ্ঠা করা হয়?

উদ্দীপক

শরিফার বাবা শরিফার বিবাহের পূর্বে তার হবু জামাতাকে একটি সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দারিদ্র্যের কারণে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। শরিফার স্বামী এজন্য শরিফাকে মাঝে মাঝে নির্যাতন করছে।

Rajshahi · 2018

উত্তর

কিশোর অপরাধীদের বিচার এবং তাদের আচরণ সংশোধনের জন্য কিশোর আদালত প্রতিষ্ঠা করা হয়।

উত্তর

আইন সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। সাধারণত বেশিরভাগ সময় সমাজের সবল অংশ দুর্বলদের শোষণ ও নিপীড়ন করার চেষ্টা চালায়। এতে বিভিন্ন রকমের অপরাধ সংঘটিত হয়। তবে যথাযথ আইন ও এর সুষ্ঠু প্রয়োগ মানুষের নেতিবাচক আচরণ নিয়ন্ত্রণ করে অপরাধ হ্রাস করতে পারে। দেশের আইন অন্যায়কারীকে শাস্তি দেওয়ার মাধ্যমে ব্যক্তিকে সংশোধিত হতে উৎসাহিত করে। তাই বলা হয়, আইন মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রক।

উত্তর

শরীফার স্বামীর অপরাধ যৌতুক নিরোধ আইন-১৯৮০ এর লঙ্ঘন, যা একটি সামাজিক আইন। যৌতুক একটি সামাজিক কুপ্রথা। এটি নারী তথা সার্বিকভাবে সমাজের উন্নয়নের অন্তরায়। যৌতুক প্রথা নারী ও তার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করে। যৌতুক নিরোধ আইন- ১৯৮০ এর মাধ্যমে সামাজিকভাবে এ প্রথা বিলোপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। আইনটিতে এদেশের নারীদের দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেছে। তবে উদ্দীপকের শরীফার স্বামীর মতো অনেক পুরুষের ক্ষেত্রে এ আইন না মানার প্রবণতা লক্ষ করা যায়। শরীফার বাবা বিয়ের আগে তার হবু জামাতাকে একটি সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অর্থাভাবে তিনি সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। শরিফার স্বামী এজন্য তাকে নির্যাতন করে। অথচ বাংলাদেশের ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি এর জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। ঐ আইন অনুযায়ী বিয়েতে কোনো এক পক্ষ থেকে অন্য পক্ষকে কোনো মূল্যবান জামানত দেওয়া বা দিতে অঙ্গীকারবদ্ধ হওয়া যৌতুক হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যক্তি যৌতুক দিলে অথবা নিলে অথবা নিতে সাহায্য করলে তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আইনটিতে আরও বলা হয়েছে এটি কার্যকর হওয়ার পর যৌতুক দেওয়া বা নেওয়া সংক্রান্ত প্রচলিত সব চুক্তি বাতিল হবে। তাই বলা যায়, শরীফার স্বামী ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনটি অমান্য করেছে।

উত্তর

বাংলাদেশে নারী নির্যাতন রোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত আইন অর্থাৎ যৌতুক নিরোধ আইন-১৯৮০ এর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিদিন সংবাদপত্র খুললেই কমবেশি নারী নির্যাতনের খবর চোখে পড়ে। আর এ সব নির্যাতনের একটি বড় অংশ যৌতুকের কারণে সংঘটিত হয়। বিবাহিত নারীদের ওপর শারীরিক-মানসিক নির্যাতন ছাড়াও যৌতুকের কারণে সমাজে আরও বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত এ ধরনের নেতিবাচক পরিস্থিতি রোধ করে নারীদের সুরক্ষা দেওয়া এবং সুস্থ ও স্বাভাবিক সামাজিক পরিবেশ নিশ্চিত করতে এ আইন প্রণীত হয়। যৌতুকের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও তার পরিবার। যৌতুকের দাবি মেটাতে গিয়ে অনেক কন্যাদায়গ্রস্ত পিতাকে তার সর্বস্ব হারাতে হয়। ফলে এ ধরনের পরিবারগুলোতে আর্থিক সংকট দেখা দেয়। যৌতুকের দাবিকে কেন্দ্র করে পরিবারে নানা ধরনের অশান্তি শুরু হয়। অনেক ক্ষেত্রে মেয়েরা এ কারণে শ্বশুরবাড়ির লোকজনদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। যৌতুক নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীর বিচ্ছেদও ঘটতে দেখা যায়। কিছুসংখ্যক নারী অত্যাচার-নির্যাতন সহ্য না করতে পেরে আত্মহত্যার মতো চরম নেতিবাচক কাজ করে বসেন। বিবাহবিচ্ছেদ বা স্ত্রীর মৃত্যু কিংবা আত্মহত্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট দম্পতির ছেলেমেয়েরাও ভোগান্তি পোহায়। তারাও অনেক সময় অবহেলা বা নির্যাতনের শিকার হয়। এ রকম পরিস্থিতি মোকাবিলা করতেই যৌতুক নিরোধ আইন ১৯৮০-তে যৌতুক দেওয়া-নেওয়া ও এ কাজে সহায়তা করার জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এমনকি যৌতুক দাবি করার জন্য পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে। এছাড়া যৌতুকের জন্য কাউকে আত্মহত্যায় প্ররোচিত করলে ও এ কারণে ব্যক্তির মৃত্যু ঘটলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ডের ব্যবস্থা রয়েছে। যৌতুকের জন্য অঙ্গহানি ঘটালে সাজা হবে যাবজ্জীবন বা কমপক্ষে ১২ বছর সশ্রম কারাদণ্ড। তবে কাগজে- কলমে আইনের ধারাগুলো বেশ শক্ত হলেও যৌতুক প্রথার চল বা যৌতুকজনিত সহিংস ঘটনা প্রত্যাশা অনুযায়ী কমছে না। এর জন্য প্রয়োজন জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ। মানুষের মধ্যে এ ধারণা দিতে হবে যে যৌতুক চাইলে বা এজন্য নারীকে নির্যাতন করলে শাস্তি ভোগ অবশ্যম্ভাবী। সার্বিক আলোচনা শেষে তাই বলা যায়, বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে যৌতুক নিরোধ আইন-১৯৮০ এর ভূমিকা অপরিসীম। তবে আইনটি আরও ফলপ্রসূ করতে চাইলে এর কঠোর বাস্তবায়ন দরকার।
HSCSocial Work 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।