বাংলাদেশের নারীদের পারিবারিক জীবন রক্ষায় উক্ত আইনের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: মুসলিম পারিবারিক আইন-১৯৬১ অনুসারে নারীদের পারিবারিক জীবন রক্ষা করতে আইনি কাঠামো প্রদান করে, বহুবিবাহ ও তালাকের অনিয়ম প্রতিরোধ করে এবং ভরণপোষণের নিশ্চয়তা দেয়। এই আইনে বহুবিবাহ নিয়ন্ত্রণের ব্যাপারে ধারা ৬-এ সুস্পটত উল্লেখ আছে। স্বামীর দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর লিখিত অনুমতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদন বাধ্যতামূলক। এই বিধান নারীদের অনাকাঙ্ক্ষিত ও- অন্যায্য বহুবিবাহের শিকার হওয়া থেকে রক্ষা করে। এভাবেই নারীদের পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকে এবং স্বামী কর্তৃক অন্যায় বহুবিবাহ প্রতিরোধ করে। এই আইনে তালাক সংক্রান্ত সুরক্ষা (ধারা-৭) রয়েছে। স্বামী মৌখিকভাবে তালাক দিতে পারে না। তালাক কার্যকর করতে লিখিত নোটিশ প্রদান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ৯০ দিনের সমঝোতা প্রক্রিয়া বাধ্যতামূলক। এই বিধান নারীদের আকস্মিক তালাক' থেকে রক্ষা করে এবং পারিবারিক ভাঙন রোধ করে। এই আইনের অন্যতম। দিক নারীদের ভরণপোষণের অধিকার (ধারা ৯) নিশ্চিত করা। স্বামী-স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিতে বাধ্য। যদি স্বামী ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করে তার অধিকার নিশ্চিত করতে পারো।সুতরাং বলা যায়, মুসলিম পারিবারিক আইন-১৯৬১, বাংলাদেশের নারীদের পারিবারিক জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের নারীদের পারিবারিক জীবন রক্ষায় উক্ত আইনের ভূমিকা বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর