উদ্দীপকে কোন সামাজিক আইনের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের কথা বলা হয়েছে। সামাজিক আইন ইতিহাসে মুসলিম পারিবারিক, আইন এক অনন্য সংযোজন। বাংলাদেশে মুসলমান নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রদানে প্রণীত হয়েছে মুসলিম পারিবারিক আইন। এ আইনটি বিশেষ করে মুসলিম সমাজে বহুবিবাহ, দেনমোহর, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার ইত্যাদি পারিবারিক বিষয়াদি বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। এই আইনে পিতামহ জীবিত থাকলে ও পিতার মৃত্যুর পরও শিশুদের সম্পত্তির অধিকার দেওয়া আছে। উদ্দীপকে আলোচিত আইনেও দেখা যায়, দেনমোহর, ভরণপোষণ, তালাক, দ্বিতীয় বিয়ে ইত্যাদি নানান বিষয় আলোচনা করা হয়েছে। আর এসব আইনের ধারা মুসলিম পারিবারিক আইনের সংযোজিত আছে। সুতরাং মুসলিম পারিবারিক আইন ১৯৬১ দিকেই উদ্দীপকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সামাজিক আইনের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর