উক্ত আইনের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত আইনটি হলো ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন। এ আইনের গুরুত্ব ব্যাপক।এ আইনটি মুসলিম নারীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় তদানীন্তন পাকিস্তান আমলে প্রণীত হয়। নারীর স্বার্থ সংরক্ষণ ও স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য নির্ধারণের লক্ষ্যে এ নারীকল্যাণমূলক সামাজিক আইনটি প্রণীত হয়। এ আইনের মাধ্যমে মুসলিম সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া এ আইনের মাধ্যমে নারীর স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এ আইনকে একাধারে শিশুকল্যাণ, নারীকল্যাণ ও নিরাপত্তামূলক সামাজিক আইনও বলে। এ আইনের মাধ্যমে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করায় অবহেলিত নারী সমাজের স্বতন্ত্র মর্যাদা লাভের সুযোগ হয়েছে। এ আইন প্রণীত হওয়ার পূর্বে এদেশের অনেক বিবাহ 'তালাক' শব্দটি উচ্চারণের মাধ্যমে শেষ হয়ে যেত এবং সাথে সাথে জীবনে সীমাহীন দুর্যোগ নেমে আসত।উদ্দীপকে জাহিদ ও ফারজানার সুখের সংসার ভেঙে যায় তার দ্বিতীয় বিবাহের কারণে এবং জাহিদ ফারজানাকে মুখে তিন তালাক দিয়ে আলাদা করে দেয়। এক্ষেত্রে ফারজানা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন সম্পর্কে ধারণা থাকায় সে জাহিদের বিরুদ্ধে মামলা করে। অর্থাৎ এই আইন ছিল বলে ফারজানা তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাইতে পেরেছে।সুতরাং বলা যায়, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের প্রচলন থাকার কারণে ফারজানা তার স্বামীর নামে মামলা করতে পেরেছে। এভাবে ন্যায়বিচার নিশ্চিত করা ও নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত আইনের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর