রাজু ও রেশমার সমস্যা কোন সামাজিক আইনের মাধ্যমে সমাধান করা যেতে পারে? উক্ত আইনের ধারাগুলো আলোচনা কর।
উত্তর: রাজু ও রেশমার সমস্যা মুসলিম পারিবারিক আইন ১৯৬১ এর মাধ্যমে সমাধান করা যেতে পারে।মুসলিম পারিবারিক আইন ১৯৬১ এর একটি ধারাতে রয়েছে, স্ত্রীর দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক। স্বামী দেনমোহর প্রদানে ব্যর্থ হয়ে অভিযুক্ত হলে এক বছর কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাই রাজু ও রেশমার মধ্যে দেনমোহর সমস্যার সমাধান এই আইনে রয়েছে। এ আইনে আর যেসব ধারা রয়েছে তা হলো- বিয়ের বয়স, বিয়েতে মেয়ের মতামতের প্রাধান্য, বিবাহ রেজিস্ট্রেশন, দ্বিতীয় বিবাহের পূর্বের স্ত্রীর অনুমতি, তালাক প্রদানে লিখিত নোটিশ প্রদান, স্ত্রীর ভরণপোষণে স্বামীর বাধ্যতা, উত্তরাধিকার ক্ষেত্রে বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে নাতিদের অধিকার, কন্যা পাবে ছেলের অর্ধেক প্রভৃতি। আইনের প্রতিটি ক্ষেত্রে ভঙ্গকারীর জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।সুতরাং বোঝা যাচ্ছে, রাজু ও রেশমার মতো মুসলিম পারিবারিক সমস্যার সমাধানে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
রাজু ও রেশমার সমস্যা কোন সামাজিক আইনের মাধ্যমে সমাধান করা যেতে পারে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর