শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে লতিফের প্রথম স্ত্রী কোন সামাজিক আইনের সাহায্য নিতে পারে? উক্ত আইনের ধারাগুলো আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে লতিফ মিয়া তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে এবং পরবর্তীতে তাকে মৌখিকভাবে তালাক দিয়ে ভরণপোষণ বন্ধ করে দেয়। এটি মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর সুস্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে লতিফের প্রথম স্ত্রী মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর আওতায় আইনি প্রতিকার নিতে পারে।প্রথমত, মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর ৬ নম্বর ধারা অনুযায়ী তার বর্তমান স্ত্রীর লিখিত সম্মতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদন ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবে না। যদি কেউ এ শর্ত লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। দ্বিতীয়ত, মুসলিম পারিবারিক আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাইলে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে এবং সেই নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। চেয়ারম্যান উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রচেষ্টা চালাবেন এবং তালাক কার্যকর হতে ৯০ দিন সময় লাগবে। কোনোক্রমে মৌখিক তালাক আইনত বৈধ হবে না। যদি কেউ এই লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তৃতীয়ত, একজন স্বামী তার স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের দায়িত্ব বহন করতে বাধ্য। যদি কোনো স্বামী তার স্ত্রীকে যথাযথ ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারে। আদালত স্বামীর আয়ের ভিত্তিতে উপযুক্ত ভরণপোষণ নির্ধারণ করবে এবং নিয়মিত অর্থ প্রদান নিশ্চিত করবে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে লতিফের প্রথম স্ত্রী কোন সামাজিক আইনের সাহায্য নিতে পারে? উ…

উদ্দীপক

লতিফ মিয়া তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করে। এতে তার প্রথম স্ত্রী এর প্রতিবাদ জানায় এবং তাদের মধ্যে ঝগড়া শুর হয়। ঝগড়ার এক পর্যায়ে লতিফ প্রথম স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেয় এবং ভরণপোষণ বন্ধ করে দেয়। প্রথম স্ত্রী এ মৌখিক তালাক মানি না বলে এবং ইউনিয়ন পরিষদের সাহায্য কামনা করে।

উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

উত্তর

সামাজিক আইন হচ্ছে সমাজের সার্বিক কল্যাণের উদ্দেশে প্রণীত আইন।

উত্তর

আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করতে হলে মানুষকে বেশ কিছু বিধিবিধান রা নিয়মনীতি মেনে চলতে হয়। যার মাধ্যমে সমাজব্যবস্থা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়। এ সকল নিয়মকানুন বা বিধিবিধানের সমষ্টিই হলো আইন। সমাজের সবাই সমান আচার-আচরণ করে না। সবসময় শক্তিশালী লোকজন দুর্বল লোকদের শোষণ করার চেষ্টা করে। এক্ষেত্রে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ এবং দুর্বলের অধিকার রক্ষায় আইন ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে লতিফ মিয়া তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে এবং পরবর্তীতে তাকে মৌখিকভাবে তালাক দিয়ে ভরণপোষণ বন্ধ করে দেয়। এটি মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর সুস্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে লতিফের প্রথম স্ত্রী মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর আওতায় আইনি প্রতিকার নিতে পারে।প্রথমত, মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর ৬ নম্বর ধারা অনুযায়ী তার বর্তমান স্ত্রীর লিখিত সম্মতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদন ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবে না। যদি কেউ এ শর্ত লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। দ্বিতীয়ত, মুসলিম পারিবারিক আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাইলে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে এবং সেই নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। চেয়ারম্যান উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রচেষ্টা চালাবেন এবং তালাক কার্যকর হতে ৯০ দিন সময় লাগবে। কোনোক্রমে মৌখিক তালাক আইনত বৈধ হবে না। যদি কেউ এই লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তৃতীয়ত, একজন স্বামী তার স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের দায়িত্ব বহন করতে বাধ্য। যদি কোনো স্বামী তার স্ত্রীকে যথাযথ ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারে। আদালত স্বামীর আয়ের ভিত্তিতে উপযুক্ত ভরণপোষণ নির্ধারণ করবে এবং নিয়মিত অর্থ প্রদান নিশ্চিত করবে।

উত্তর

মুসলিম পারিবারিক আইন-১৯৬১ অনুসারে নারীদের পারিবারিক জীবন রক্ষা করতে আইনি কাঠামো প্রদান করে, বহুবিবাহ ও তালাকের অনিয়ম প্রতিরোধ করে এবং ভরণপোষণের নিশ্চয়তা দেয়। এই আইনে বহুবিবাহ নিয়ন্ত্রণের ব্যাপারে ধারা ৬-এ সুস্পটত উল্লেখ আছে। স্বামীর দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর লিখিত অনুমতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদন বাধ্যতামূলক। এই বিধান নারীদের অনাকাঙ্ক্ষিত ও- অন্যায্য বহুবিবাহের শিকার হওয়া থেকে রক্ষা করে। এভাবেই নারীদের পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকে এবং স্বামী কর্তৃক অন্যায় বহুবিবাহ প্রতিরোধ করে। এই আইনে তালাক সংক্রান্ত সুরক্ষা (ধারা-৭) রয়েছে। স্বামী মৌখিকভাবে তালাক দিতে পারে না। তালাক কার্যকর করতে লিখিত নোটিশ প্রদান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ৯০ দিনের সমঝোতা প্রক্রিয়া বাধ্যতামূলক। এই বিধান নারীদের আকস্মিক তালাক' থেকে রক্ষা করে এবং পারিবারিক ভাঙন রোধ করে। এই আইনের অন্যতম। দিক নারীদের ভরণপোষণের অধিকার (ধারা ৯) নিশ্চিত করা। স্বামী-স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিতে বাধ্য। যদি স্বামী ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করে তার অধিকার নিশ্চিত করতে পারো।সুতরাং বলা যায়, মুসলিম পারিবারিক আইন-১৯৬১, বাংলাদেশের নারীদের পারিবারিক জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।