রাজু ও রেশমার সমস্যা কোন সামাজিক আইনের মাধ্যমে সমাধান করা যেতে পারে? উক্ত আইনের ধারাগুলো আলোচনা করো।
উত্তর: রাজু ও রেশমার সমস্যা যে সামাজিক আইনের মাধ্যমে সমাধান করা যেতে পারে সেটি হলো মুসলিম পারিবারিক আইন-১৯৬১। উদ্দীপকে বলা হয়েছে, রাজু ও রেশমা দম্পতির মধ্যে পারিবারিক কলহ শুরু হলে উভয় পক্ষের অভিভাবক বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। একসময় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। রাজু দেনমোহরের টাকা দিতে অস্বীকার করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আর তাদের এই সমস্যা সমাধানে মুসলিম পারিবারিক আইনটি ভূমিকা রাখতে পারে। মুসলিম সমাজে নারীদের সম্মান ও মর্যাদা দেওয়া হলেও সামাজিক কুপ্রথা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হতে থাকেন। তাই নারীদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৬১ সালের ১৫ জুলাই থেকে মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। বাংলাদেশে বসবাসরত মুসলমানদের ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ধারাগুলো প্রযোজ্য । এই আইন অনুযায়ী প্রতিটি বিবাহ রেজিস্ট্রি হতে হবে। এই আইন অনুযায়ী প্রথম স্ত্রী বেঁচে থাকতে তার অমতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না। বিয়ের চুক্তি বা নিকাহনামায় দেনমোহরের ঋণ পরিশোধের পদ্ধতি নির্দিষ্ট হারে উল্লেখ না থাকলে, দেনমোহরের সমস্ত টাকা স্ত্রী চাওয়ামাত্র স্বামী দিতে বাধ্য থাকবেন। এই আইন অনুযায়ী কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চাইলে স্বামীকে যথাশীঘ্র ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যানের নিকট লিখিত নোটিশ দিতে হবে এবং অনুরূপ কপি স্ত্রীকেও দিতে হবে। এ আইনে বিয়ের জন্য একজন মুসলমান ছেলের বয়স ১৮ এবং মেয়ের বয়স ১৬ বছর নির্ধারণ করা ছিল। স্ত্রীর ভরণপোষণের ব্যর্থতা স্বামীর ইচ্ছাকৃত না হলেও তা ব্যর্থতা হিসেবে গণ্য হবে । এই আইন অনুযায়ী কোনো ব্যক্তির জীবিত অবস্থায় তার ছেলে মারা গেলে এবং মৃত ছেলে বা মেয়ের সন্তান থাকলে তারা প্রতিনিধিত্বের হারে সম্পত্তির অংশ পাবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
রাজু ও রেশমার সমস্যা কোন সামাজিক আইনের মাধ্যমে সমাধান করা যেতে পারে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর