শেয়ারFacebookWhatsApp

রাহেলা ও শাকিল তোমার পাঠ্যপুস্তকের কোন আইনের কোন কোন ধারা লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: রাহেলা ও শাকিল ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের বিবাহের বয়স, বিবাহ রেজিস্ট্রেশন, দেনমোহর ও তালাকের বিধান লঙ্ঘন করেছেন। মুসলিম সমাজে একসময় বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে নারীদের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে অসামঞ্জস্য ছিল। এজন্য তৎকালীন পাকিস্তান সরকার (বর্তমান বাংলাদেশ) নারীর মর্যাদা রক্ষা, অধিকার আদায়, পরিবারের সুখ-শান্তি এবং শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৫৮ সালের ৭ অক্টোবর একটি অধ্যাদেশ জারি করেন। পরবর্তীতে এটি ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ নামে পরিচিত হয়। ১৯৬১ সালের ১৫ জুলাই থেকে এ আইন কার্যকর হয়। উদ্দীপকে রাহেলা মাত্র পনের বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কোনো প্রকার রেজিস্ট্রেশন, দেনমোহর ছাড়াই বিয়ে হয় এবং নিয়মবহির্ভূতভাবে তাদের বিচ্ছেদ হয়। উদ্দীপকে রাহেলা ও শাকিলের বিয়ে ও তালাকে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের লঙ্ঘন ঘটেছে। কেননা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ ও ছেলেদের ২১ করা হয়েছে। একইভাবে এই আইনে প্রতিটি বিবাহ রেজিস্ট্রেশন ও দেনমোহর প্রদান বাধ্যতামূলক করা করা হয়েছে। আর তালাক প্রদানের ক্ষেত্রে তালাক ঘোষণার পর সালিশি পরিষদের চেয়ারম্যানকে লিখিতভাবে তালাকের নোটিশ প্রদান এবং এর এক কপি স্ত্রীকে প্রদান করে সালিশি পরিষদের মাধ্যমে ৯০ দিন পরে তালাক কার্যকর করার কথা বলা হয়েছে। উদ্দীপকে বিবাহের বয়স, রেজিস্ট্রেশন, দেনমোহর ও তালাকের কোনো বিধান মানা হয়নি। তাই বলা যায়, রাহেলা ও শাকিল ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের লঙ্ঘন করেছেন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

রাহেলা ও শাকিল তোমার পাঠ্যপুস্তকের কোন আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে…

উদ্দীপক

রাহেলা মাত্র পনের বছর বয়সে শাকিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভালোবাসার, বিয়ে, তাই কিছু আত্মীয়স্বজনের সামনে শুধু কবুল বলে কোনো প্রকার দেন-মোহর ছাড়াই তাদের বিবাহ সম্পন্ন হয় । কিন্তু বিবাহের কিছুদিন অতিবাহিত হতে না হতেই দাম্পত্য কলহ দেখা দেয়। একদিন উভয়ের মধ্যে প্রচণ্ড বিবাদ দেখা দিলে শাকিল তাৎক্ষণিকভাবে রাহেলাকে মৌখিক তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

Law শব্দটি টিউটোনিক শব্দ Lag থেকে উদ্ভূত।

উত্তর

সমাজ থেকে অবাঞ্ছিত অবস্থা দূর করে সুন্দর, সুষ্ঠু ও উন্নত সমাজ গড়ে তোলার জন্য যে সকল আইন প্রণয়ন করা হয় সেগুলোই সামাজিক আইন। নাগরিকের কল্যাণে রাষ্ট্র কর্তৃক নানা ধরনের আইন প্রণয়ন করা হয়। এ সকল আইন নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্যে পরিবর্তন আনয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এ আইনগুলোর মাঝে জনকল্যাণ সম্পর্কিত আইন হচ্ছে সামাজিক আইন। মূলত সমাজের স্বাভাবিক গতিধারাকে টিকিয়ে রাখার জন্য যে আইন প্রণয়ন করা হয় তাই সামাজিক আইন।

উত্তর

রাহেলা ও শাকিল ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের বিবাহের বয়স, বিবাহ রেজিস্ট্রেশন, দেনমোহর ও তালাকের বিধান লঙ্ঘন করেছেন। মুসলিম সমাজে একসময় বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে নারীদের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে অসামঞ্জস্য ছিল। এজন্য তৎকালীন পাকিস্তান সরকার (বর্তমান বাংলাদেশ) নারীর মর্যাদা রক্ষা, অধিকার আদায়, পরিবারের সুখ-শান্তি এবং শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৫৮ সালের ৭ অক্টোবর একটি অধ্যাদেশ জারি করেন। পরবর্তীতে এটি ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ নামে পরিচিত হয়। ১৯৬১ সালের ১৫ জুলাই থেকে এ আইন কার্যকর হয়। উদ্দীপকে রাহেলা মাত্র পনের বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কোনো প্রকার রেজিস্ট্রেশন, দেনমোহর ছাড়াই বিয়ে হয় এবং নিয়মবহির্ভূতভাবে তাদের বিচ্ছেদ হয়। উদ্দীপকে রাহেলা ও শাকিলের বিয়ে ও তালাকে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের লঙ্ঘন ঘটেছে। কেননা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ ও ছেলেদের ২১ করা হয়েছে। একইভাবে এই আইনে প্রতিটি বিবাহ রেজিস্ট্রেশন ও দেনমোহর প্রদান বাধ্যতামূলক করা করা হয়েছে। আর তালাক প্রদানের ক্ষেত্রে তালাক ঘোষণার পর সালিশি পরিষদের চেয়ারম্যানকে লিখিতভাবে তালাকের নোটিশ প্রদান এবং এর এক কপি স্ত্রীকে প্রদান করে সালিশি পরিষদের মাধ্যমে ৯০ দিন পরে তালাক কার্যকর করার কথা বলা হয়েছে। উদ্দীপকে বিবাহের বয়স, রেজিস্ট্রেশন, দেনমোহর ও তালাকের কোনো বিধান মানা হয়নি। তাই বলা যায়, রাহেলা ও শাকিল ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের লঙ্ঘন করেছেন।

উত্তর

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ইতিবাচক দিক অনেক বেশি। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন নারীকল্যাণমূলক একটি সামাজিক আইন। এ আইনের মাধ্যমে নারীর স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। নারী অধিকার রক্ষায় ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনেক বেশি ইতিবাচক। এ আইনের মাধ্যমে বিয়েতে মেয়েদের মতামত বিবেচনার সুযোগ সৃষ্টি হয়েছে। বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়ার ফলে একদিকে বাল্যবিবাহ, জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ দণ্ডনীয়। ফলে এই আইনের মাধ্যমে বহুবিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে। সালিশি বোর্ডের মাধ্যমে ৯০ দিনের সময় নিয়ে মীমাংসা করার ব্যবস্থা থাকায় সহসা বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে না। ফলে পারিবারিক ভাঙন রোধে আইনটি ভূমিকা রাখে। এ আইনের মাধ্যমে নারীদের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হয়েছে। বিয়েকে একটি আইনি রূপ দেওয়া হয়েছে। স্বামীর জন্য স্ত্রীর ভরণপোষণ বাধ্যতামূলক করার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এ আইনের মাধ্যমে পিতৃহারা ছেলেমেয়েদের দাদার সম্পত্তির অধিকার লাভ করার সুযোগ সৃষ্টি হয়েছে। পরিশেষে বলা যায়, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনটি নারীর সার্বিক কল্যাণে অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।