শেয়ারFacebookWhatsApp

১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনের কোন বিষয়টি উদ্দীপকে লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনের তালাকের ধারাটি উদ্দীপকে লঙ্ঘিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আমাদের সমাজে এখনো নারীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয় না। যার ফলে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছেন। তাই নারীদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৬১ সালের ১৫ জুলাই মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। উক্ত আইনের আলোকে কাউকে মুখে কয়েকবার তালাক উচ্চারণ করলেই তালাক হয় না। এই আইন অনুসারে কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে যথাশীঘ্র ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যানের নিকট লিখিত নোটিশ দিতে হবে এবং অনুরূপ কপি তার স্ত্রীর নিকট পাঠাতে হবে। এই নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেয়ারম্যান উভয়ের মধ্যে মিলন ঘটানোর চেষ্টা করবেন এবং সেটি সম্ভব না হলে ৯০ দিনের মধ্যে তালাক কার্যকর হবে। এই আইন ভঙ্গ করলে স্বামীকে সর্বাধিক এক বছর কারাদন্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। উদ্দীপকের সুমন মর্জিনাকে শুধুমাত্র তিন তালাক দিয়েছে। যা ১৯৬১ সালের পারিবারিক আইনের খেলাপ। মর্জিনাকে তালাক দেওয়ার জন্য অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর চেয়ারম্যানের মাধ্যমে নোটিশ পাঠাতে হতো। যেহেতু সে এই আইন খেলাফ করেছে তাই তার এক বছর কারাদন্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তাই বলা যায়, ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনের তালাকের ধারাটি উদ্দীপকে লঙ্ঘিত হয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনের কোন বিষয়টি উদ্দীপকে লঙ্ঘিত হয়েছে…

উদ্দীপক

সুমন ও মর্জিনা স্বামী স্ত্রী। পারিবারিক কলহ এর একপর্যায়ে সুমন মর্জিনাকে তিন তালাক দেয়। মর্জিনা দিশেহারা হয়ে বাপের বাড়িতে চলে যায়।

Rajshahi · 2022

উত্তর

রোগীদের কল্যাণের উদ্দেশ্যে যে সমিতি গঠিত ও পরিচালিত হয় তাকে রোগী কল্যাণ সমিতি বলা হয় ।

উত্তর

বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখা কে বোঝায়। যা বিদ্যালয় পরিবেশের শিক্ষার্থীর পূর্ণ বিকাশের সহায়তা করে। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে অমনোযোগী,অনিয়মিত এবং বিদ্যালয় পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে না পেরে অবাধ্য আচরণ করে, তাদের কল্যাণে সমাজকর্ম এই শাখা কাজ করে। এই ক্ষেত্রে বিদ্যালয়ে সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন।

উত্তর

১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনের তালাকের ধারাটি উদ্দীপকে লঙ্ঘিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আমাদের সমাজে এখনো নারীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয় না। যার ফলে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছেন। তাই নারীদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৬১ সালের ১৫ জুলাই মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। উক্ত আইনের আলোকে কাউকে মুখে কয়েকবার তালাক উচ্চারণ করলেই তালাক হয় না। এই আইন অনুসারে কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে যথাশীঘ্র ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যানের নিকট লিখিত নোটিশ দিতে হবে এবং অনুরূপ কপি তার স্ত্রীর নিকট পাঠাতে হবে। এই নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেয়ারম্যান উভয়ের মধ্যে মিলন ঘটানোর চেষ্টা করবেন এবং সেটি সম্ভব না হলে ৯০ দিনের মধ্যে তালাক কার্যকর হবে। এই আইন ভঙ্গ করলে স্বামীকে সর্বাধিক এক বছর কারাদন্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। উদ্দীপকের সুমন মর্জিনাকে শুধুমাত্র তিন তালাক দিয়েছে। যা ১৯৬১ সালের পারিবারিক আইনের খেলাপ। মর্জিনাকে তালাক দেওয়ার জন্য অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর চেয়ারম্যানের মাধ্যমে নোটিশ পাঠাতে হতো। যেহেতু সে এই আইন খেলাফ করেছে তাই তার এক বছর কারাদন্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তাই বলা যায়, ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনের তালাকের ধারাটি উদ্দীপকে লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের মর্জিনার সমস্যা সমাধানে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ আইনের ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো : সামাজিক কুপ্রথা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ অবস্থা বিরাজমান থাকায় নারীদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৬১ সালের ১৫ জুলাই মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। পূর্বে কেউ মুখে তিন তালাক উচ্চারণ করেই তার স্ত্রীকে তালাক দিতে পারতো। এছাড়াও লিখিত কোন প্রমাণ না থাকায় দেনমোহর ও ভরণপোষণের খরচ থেকে তালাকপ্রাপ্ত স্ত্রীরা বঞ্চিত হতো। যার ফলে নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা ক্ষুন্ন হতো। কিন্তু এই আইনে স্বামীদের দ্বিতীয় বিয়ে করা এবং স্ত্রীকে তালাক দেওয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এছাড়াও এই আইনে বিবাহ রেজিস্ট্রির বিধান করা হয়েছে। পাশাপাশি ছেলেমেয়েদের বিয়ের বয়স নির্ধারণসহ পিতৃহীন এতিম ছেলেমেয়েদের স্বার্থ রক্ষার জন্য এই আইন কার্যকর ভূমিকা পালন করে আসছে। উদ্দীপকের মর্জিনার সমস্যাও এ আইনের আলোকে সমাধান সম্ভব। কেননা যেহেতু তার স্বামী সুমন তাকে শুধুমাত্র মুখে তিন তালাক উচ্চারণ করে তালাক দিয়েছে তাই এটি আইনত তালাক হয়নি। উপরন্তু পরবর্তীতে সমস্যা সমাধান না হলেও তাকে দেনমোহর ও ভরণপোষণ এর খরচ দিতে সুমন বাধ্য থাকবে। যার ফলে মর্জিনার কিছুটা হলেও সমস্যা সমাধান হবে। তাই বলা যায়, মর্জিনার সমস্যা সমাধানে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।