উদ্দীপকে নাজমা কোন কোন আইনের মাধ্যমে সহায়তা পেতে পারেন? ব্যাখ্যা দাও ।
উত্তর: উদ্দীপকের নাজমা ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের মাধ্যমে সহায়তা পেতে পারেন । যৌতুক একটি সামাজিক ব্যাধি। এটি নারী উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপাশি নারী ও তার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্নও হতে হয়। এ কারণে যৌতুক প্রতিরোধে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়। এ আইন ১৯৮১ সালের ১ অক্টোবর থেকে সারাদেশে কার্যকর করা হয়। এ আইন অনুযায়ী আসাদের আচরণকে এক ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত করা যায়। উদ্দীপকের আসাদ ও নাজমার বিয়ে হয়েছে তিন মাস। এর মাঝেই বিয়ের সময় চুক্তিকৃত টাকা ও উপহার দেওয়ার জন্য আসাদ নাজমাকে চাপ দিচ্ছেন, যা শারীরিক ও মানসিক নির্যাতনে রূপ নিয়েছে। এ সমস্যা সমাধানে নাজমা ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের মাধ্যমে সহায়তা পেতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাজমা কোন কোন আইনের মাধ্যমে সহায়তা পেতে পারেন? ব্যাখ্যা দ…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর