শেয়ারFacebookWhatsApp

কেস কী?

উত্তর: সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য পেশাদার প্রতিষ্ঠানের সমাজকর্মীর নিকট নথিভুক্ত হওয়াকেই কেস হিসেবে বিবেচনা করা হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

HSC Social Work 2nd Paper · CQ

উদ্দীপক

তানজিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্রী। তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব উপযোগী করে তোলার জন্য বাংলাদেশে ডায়াবেটিক এসোসিয়শনে পাঠানো হয়। এখানে তিনি সমাজকর্মের বাস্তব জ্ঞান, নীতি ও দক্ষতা অর্জনের জন্য ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর

সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য পেশাদার প্রতিষ্ঠানের সমাজকর্মীর নিকট নথিভুক্ত হওয়াকেই কেস হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

সমাজকর্মে গ্রুপ ম্যানেজমেন্ট বলতে দল সমাজকর্মকে বোঝানো হয়। দল সমাজকর্মী যখন দলীয় প্রক্রিয়া পরিচালনা করেন তখন তাকেই গ্রুপ ম্যানেজমেন্ট বলে। গ্রুপ ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যা দলীয় আন্তঃক্রিয়ার ফলে সৃষ্টি সমস্যার প্রেক্ষিতে দলীয় সদস্যদের ভূমিকা পুনরুদ্ধার এবং দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলের লক্ষ্য অর্জনের জন্য সদস্যদের সক্ষম করে তোলে।

উত্তর

উদ্দীপকের সংস্থায় কাজ করতে গিয়ে একজন শিক্ষানবীশ সমাজকর্মীকে অনেক নীতি অনুসরণ করতে হয়। একজন সমাজকর্মীর সমাজসেবায় সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা হয়। সমাজকর্মের জন্য মোটামুটি আটটি স্বীকৃত নীতিমালা রয়েছে। আবার NASW কর্তৃক পাঁচটি নৈতিক নীতিমালা রয়েছে। এগুলো হচ্ছে— সেবা, সামাজিক ন্যায়বিচার, ব্যক্তির সততা ও যোগ্যতা, সমাজকর্মের সফলতা ও দক্ষতা এসব নৈতিক নীতিমালার উপর নির্ভরশীল। সমাজকর্ম মূল্যবোধের আলোকে অনুসৃত নীতিমালা হলো- ব্যক্তির মূল্য ও মর্যাদায় বিশ্বাস, সামাজিক ন্যায়বিচার, মানবিক সেবা, পেশাদারিত্ব, গোপনীয়তা, প্রভৃতি। তাই বলা যায়, উপরিউক্ত নীতিমালা মাঠকর্মীর অনুসরণ অত্যাবশ্যক এগুলোর উপরই মাঠকর্মের সাফল্য ও কার্যকারিতা নির্ভরশীল।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত শিক্ষাকে মাঠকর্ম বলা হয়। পেশাদার সমাজকর্মী তৈরির ক্ষেত্রে মাঠকর্মের গুরুত্ব অপরিসীম। মাঠকর্ম কার্যক্রম সামগ্রিকভাবে সমাজকর্ম শিক্ষার একটি অপরিহার্য অংশ। মাঠকর্মে সক্রিয় অংগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সামাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের মধ্যে পেশাদার মনোভাব গড়ে ওঠে। মাঠকর্মের মাধ্যমেই সমাজকর্মের শিক্ষার্থীদের পেশাদার ব্যক্তি হিসেবে নতুনভাবে সামাজিকীকরণ হয়। শ্রেণিকক্ষে বা পাঠাগারে অর্জিত বিদ্যা বাস্তবে প্রয়োগ করে। হাতেকলমে শিক্ষা গ্রহণ, নতুন নতুন চিন্তার উন্মেষ এবং সাহায্যার্থীর সমস্যা সমাধানে এ প্রতিফলন ঘটে। তাদের সমাজকর্ম পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগে দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা মাঠকর্মে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করতে গিয়ে মানব আচরণ সম্পর্কিত বিষয় গভীরভাবে উপলব্ধি করতে পারে। তাদের প্রতিনিয়ত সমস্যা সমাধানে আপসকারী, সংযোগকরী, যোগাযোগকারী, পরামর্শদাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয়। এসব জটিল ও বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হওয়ায় আত্মবিশ্বাস বাড়ে, বিভিন্ন রকম সম্পর্ক তৈরি হয় এবং দায়িত্ব পালনে ক্ষমতা বৃদ্ধি পায়। মাঠকর্মের মাধ্যমেই শিক্ষার্থীরা পেশাগত সম্পর্ক তৈরিতে দক্ষ হয়ে ওঠে। এছাড়া শিক্ষার্থীরা বাস্তবক্ষেত্রে কাজ করতে গিয়ে বিদ্যমান নীতি ও পরিকল্পনার দুর্বল দিকসমূহ চিহ্নিত করে পরবর্তী নীতি প্রণয়নে সুপারিশ করতে পারে । পরিশেষে বলা যায় পেশাদার সমাজকর্মী তৈরির ক্ষেত্রে মাঠকর্মের গুরুত্ব অপরিসীম।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।