শেয়ারFacebookWhatsApp

কখন থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়?

উত্তর: ১৯৭০ সাল থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

কখন থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়?

উদ্দীপক

সাব্বির একটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ের উপর সম্মান কোর্সে অধ্যয়ন করছে। তাকে তার শ্রেণি শিক্ষক পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কোনো একটি সেবামূলক প্রতিষ্ঠানে প্রেরণ করেন এবং কিছু পরামর্শ দেন যা তাকে তার লক্ষ্য বাস্তবায়নের জন্য অবশ্যই পালন করতে হবে। পরামর্শগুলো হলো- সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাদরে গ্রহণ করবে, ক্লায়েন্টদের প্রতি সম্মান প্রদর্শন করবে, ক্লায়েন্টদের সাথে সু-সম্পর্ক স্থাপন করবে, ক্লায়েন্টদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবে না এবং ক্লায়েন্টদের প্রয়োজনীয় তথ্য প্রকাশ করবে না।

Chittagong · 2017

উত্তর

১৯৭০ সাল থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়।

উত্তর

মাঠকর্ম বলতে কোনো বিষয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। সমাজকর্মে মাঠকর্ম অনুশীলন একটি অপরিহার্য বিষয়। কারণ সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। সমাজকর্মের ধারণাকে ফুটিয়ে তোলার জন্যই মাঠকর্ম অনুশীলন হয়ে থাকে। প্রকৃতপক্ষে মাঠকর্ম হলো সমাজকর্মের এমন একটা দিক যেখানে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়। অর্থাৎ এটি সম্পূর্ণ প্রায়োগিক একটি বিষয়।

উত্তর

উদ্দীপকে সাব্বিরকে যে পরামর্শ দেয়া হয়েছে সমাজকর্মের ভাষায় তাকে মাঠকর্মের নীতিমালা বলা হয়। নীতি হলো সেসব মূল্যবোধ বা আদর্শ যা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দিক-নির্দেশনা হিসেবে কাজ করে। মাঠকর্ম অনুশীলনের জন্য মাঠকর্মীকেও কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয়, যার মধ্যে দিয়ে তিনি তার কর্ম সম্পাদন করে থাকেন। উদ্দীপকে এ ধরনেরই কিছু নিয়ম উল্লিখিত হয়েছে। সাব্বির সমাজকর্ম বিষয়ে পড়াশোনা শেষে তা অনুশীলনের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিয়েছে। এক্ষেত্রে তার শিক্ষক তাকে কিছু পরামর্শ দিয়েছেন। তার প্রথম পরামর্শটি মাঠকর্মের অংশগ্রহণ নীতির প্রতিফলন। অর্থাৎ সাহায্যার্থী ব্যক্তিকে সাব্বির সাদরে গ্রহণ করবে। দ্বিতীয় পরামর্শ অনুসারে সাব্বিরকে ক্লায়েন্টদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যা মাঠকর্মে সাহায্যার্থীর মূল্য ও মর্যাদা বিষয়ক নীতির সাথে সম্পর্কিত। তৃতীয় পরামর্শটি মাঠকর্মে যোগাযোগের নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। এক্ষেত্রে সাব্বিরকে ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সফল যোগাযোগ স্থাপন করতে হবে। শেষ দুটি পরামর্শ যথাক্রমে আত্মসচেতনতার নীতি ও গোপনীয়তার নীতিকে প্রকাশ করে। অর্থাৎ সাহায্যার্থীর সাথে সাব্বির ব্যাক্তিগত সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকবে এবং সাহায্যার্থীর যাবতীয় তথ্য গোপন রাখবে। এভাবে সে মাঠকর্ম অনুশীলনে উপর্যুক্ত নিয়মগুলো প্রয়োগ করলে সফলতা অর্জন করবে।

উত্তর

একজন সমাজকর্মীকে তার দক্ষতা অর্জনের জন্য উক্ত পরামর্শ ছাড়াও লক্ষ্য নির্ধারণ নীতি, নমনীয় কর্মকাঠামো, সম্পদের সদ্ব্যবহার নীতি, পেশাগত সম্পর্ক নীতি, মূল্যায়ন নীতি প্রভৃতি নিয়ম মেনে চলতে হয়। সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে একজন সমাজকর্মী বাস্তবে প্রয়োগ করেন। এক্ষেত্রে তাকে যে সকল নীতি অনুসরণ করতে হয় তার মধ্যে কয়েকটি নীতি উদ্দীপকে উল্লিখিত হয়েছে। এগুলো ছাড়াও উপযুক্ত নিয়মসমূহ মেনে চলার মাধ্যমে একজন সমাজকর্মী যথাযথভাবে নিজের দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। একজন মাঠকর্মীকে শুরুতেই তার কার্য সম্পাদনের জন্য লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। লক্ষ্য অনুযায়ীই তাকে পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে সম্পদের সদ্ব্যবহারের নীতি অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতা পরিমাপ করে সাহায্যার্থীকে সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে। তবে মাঠকর্মী তার সাহায্যার্থীর জন্য এমন কর্ম- পরিকল্পনা করবেন তা যেন যেকোনো পরিস্থিতিতে পরিবর্তন করা যায়। তাছাড়া একজন মাঠকর্মীকে অবশ্যই পেশাগত সম্পর্ক নীতি মেনে চলতে হবে। তাকে চেষ্টা করতে হবে খুব দ্রুত সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক তৈরি করতে। এক্ষেত্রে তার উচিত সকলকে সমানভাবে একজন সাহায্যার্থী হিসেবে বিবেচনা করা। এগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং তত্ত্বাবধায়কের উপদেশ মেনে চলতে হবে। সর্বোপরি প্রতিটি পর্যায়ে তাকে নিজের কাজের মূল্যায়ন করতে হবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পরামর্শগুলোর পাশাপাশি উপযুক্ত নীতিসমূহ মেনে চললে একজন সমাজকর্মী নিজের দক্ষতাকে বিকশিত করতে পারবেন।
HSCSocial Work 2nd PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কখন থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়? | Prosthuti