মাঠকর্ম বলতে কী বোঝ?
উত্তর: মাঠকর্ম বলতে কোনো বিষয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। সমাজকর্মে মাঠকর্ম অনুশীলন একটি অপরিহার্য বিষয়। কারণ সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। সমাজকর্মের ধারণাকে ফুটিয়ে তোলার জন্যই মাঠকর্ম অনুশীলন হয়ে থাকে। প্রকৃতপক্ষে মাঠকর্ম হলো সমাজকর্মের এমন একটা দিক যেখানে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়। অর্থাৎ এটি সম্পূর্ণ প্রায়োগিক একটি বিষয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মাঠকর্ম বলতে কী বোঝ?
উত্তর