উদ্দীপকের সমাজকর্মী মিলন সাহেব সাহায্যার্থী ও তার পরিবারের চাহিদার প্রেক্ষিতে সমস্যা সমাধানে প্রক্রিয়া অনুসরণ করে থাকেন।
অর্থাৎ তিনি সমস্যার সমাধান করার আগে সমস্যার গতিপ্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করার জন্য তথ্য সরবরাহ করে থাকেন। মিলন সাহেবের এ প্রক্রিয়া সমাজকর্মের কেস ম্যানেজমেন্ট ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। সমাজকর্মে কেস ম্যানেজমেন্ট এমন এক পদ্ধতি যেখানে একজন পেশাদার সমাজকর্মী সাহায্যার্থী ও তার পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বতোভাবে সমস্যা নির্ধারণ করে। এসব সমস্যা সমাধানের জন্য বহুমুখী সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সুযোগ ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন, সেবা প্রদানের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়নের জন্য মনিটরিং, পর্যালোচনা মূল্যায়ন ও উপদেশ দিয়ে থাকেন।
তাই বলা যায়, বর্তমানে সমাজকর্ম পেশা অনুশীলনে ব্যক্তি, সমস্যার সমাধানের ক্ষেত্রে কেস ম্যানেজমেন্ট অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর একটি পদ্ধতি।