উদ্দীপকে সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ ব্যবহারিক প্রশিক্ষণ তথা মাঠকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মাঠকর্ম, হলো শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সমাজকর্ম জ্ঞান, অনুশীলন দক্ষতা ও নৈপুণ্য অর্জনের ব্যবহারিক শিক্ষণ প্রক্রিয়া। তাই সমাজকর্ম অভিধানে উল্লেখ করা হয়েছে- ব্যবহারিক প্রশিক্ষণ হলো পেশাগত শিক্ষার এমন একটি অংশ, যেখানে প্রাথমিক পর্যায়ে শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান ও দক্ষতা সরাসরি সেবাগ্রহীতাদের সাহায্যার্থে প্রয়োগ করা হয়। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার উচ্চ পর্যায়ে অর্থাৎ স্নাতক (সম্মান), এমএসএস পর্বে শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যা মাঠকর্ম নামে পরিচিত। নির্দিষ্ট সময় তথা ৬০ কর্মদিবসের মধ্যে মাঠকর্ম সম্পাদিত হয়। সুতরাং অবস্থাদৃষ্টে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয়টি হলো মাঠকর্ম। তার মাঠকর্মের ক্ষেত্রটি হলো হাসপাতাল সমাজসেবা।