সমাজকর্মের মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীগণ ভবিষ্যৎ পেশাদার সমাজকর্মী হিসেবে গড়ে ওঠে। আর এজন্য তাকে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে হয়। মাঠকর্ম অনুশীলনের পরিচিতি সভায় যোগদান, বিভাগীয় তত্ত্বাবধায়কে নির্দেশনা মেনে চলা, মাঠকর্ম অনুশীলন শেষে প্রতিবেদন প্রস্তুত করা এবং তা জমা দেওয়া। যদিও এখনো পর্যন্ত মাঠকর্মের জন্য কোনো নীতিমালা প্রণীত হয়নি, সেহেতু মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মের নীতিমালা অনুসরণ করতে হয়। সমাজকর্মের নীতিমালা হলো— গ্রহণ, ব্যক্তি মর্যাদার স্বীকৃতি, অনুভূতির উদ্দেশ্যমূলক বহিঃপ্রকাশ, অবিচারকসুলভ মনোভাব প্রদর্শন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, আবেগের নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গোপনীয়তা ইত্যাদি।