শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত নীতি ব্যতীত একজন প্রশিক্ষণার্থী হিসেবে করিম আর কী কী নীতি অনুসরণ করবে? ব্যাখ্যা করো।

উত্তর: একজন প্রশিক্ষণার্থী হিসেবে করিম সাহায্যার্থীর সমস্যা সমাধানে যথাযথ মূল্য ও মর্যাদা এবং সম্পদের সদ্ব্যবহার নীতি অনুসরণ করেন । তবে এছাড়া তিনি আরো বেশ কয়েকটি নীতি অনুসরণ করতে পারেন। একজন শিক্ষানবিশ সমাজকর্মী সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার মাধ্যমে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করে। এই জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক দক্ষতা অর্জনের জন্য তাকে মাঠকর্ম অনুশীলন করতে হয়। আর মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠকর্ম সংশ্লিষ্ট নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা ৷ করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিষয়ের সম্মান শ্রেণির ছাত্র। শিক্ষানবিশ সমাজকর্মী হিসেবে সে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজ করছে। এক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পরিপূর্ণ প্রয়োগ ঘটানোর জন্য তাকে মাঠকর্মের সকল নীতি অনুসরণের চেষ্টা করতে হবে । ইতোমধ্যেই সে সাহায্যার্থীর মূল্য ও মর্যাদা প্রদান এবং সম্পদের সদ্ব্যবহারের নীতির প্রতিফলন ঘটিয়েছে। এছাড়াও তাকে অংশগ্রহণ ও যোগাযোগের নীতি মেনে চলতে হবে। এক্ষেত্রে অংশগ্রহণ ও যোগাযোগের মাধ্যমে সে সাহায্যার্থীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। পাশাপাশি তাকে লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া সাহায্যার্থীর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাকে গোপনীয়তার নীতি অনুসরণ করতে হবে। আবার প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারেও করিমকে খেয়াল রাখতে হবে। যেহেতু দুজন তত্ত্বাবধায়কের নির্দেশনা অনুযায়ী তাকে কাজ করতে হবে এবং সবসময় ভালো, কাজের মূল্যায়ন করতে হবে। মূলত এ নীতিগুলো অনুসরণ করলেই সে সাহায্যার্থীর সমস্যা সমাধানে সফল হতে পারবে। তাই বলা যায়, একজন প্রশিক্ষণার্থী হিসেবে করিম উদ্দীপকে উল্লিখিত নীতিগুলো ছাড়াও আরো কিছু নীতি অনুসরণ করবে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত নীতি ব্যতীত একজন প্রশিক্ষণার্থী হিসেবে করিম আর কী…

উদ্দীপক

করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মের সম্মান শ্রেণির ছাত্র। তাত্ত্বিক কোর্স শেষে সে ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সমাজকর্ম অনুশীলনের জন্য তাকে পাঠানো হয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। সে তার অধীন মাদকাসক্ত রোগীদের যথাযথ মূল্য ও মর্যাদা দেয়। সে তার প্রতিষ্ঠানের সম্পদের ব্যবহার নিশ্চিত করে রোগীদের সেবা করে।

Dhaka · 2018

উত্তর

মাঠকর্ম হলো সমাজকর্মের বাস্তব জ্ঞান, নীতি ও দক্ষতা অর্জনে গৃহীত ব্যবহারিক প্রশিক্ষণ কৌশল।

উত্তর

কেস ম্যানেজমেন্ট বলতে সামাজিক এজেন্সি থেকে লম্বা সময়ের জন্য সাহায্য গ্রহণকারীর সেবা পরিকল্পনা ও মনিটরিং প্রক্রিয়াকে বোঝায় । এই সেবা কার্যক্রম সাহায্যার্থীর মানসিক স্বাস্থ্য বা আইনগত বিষয়সহ যে কোনো ক্ষেত্রে পরিচালিত হতে পারে। মূলত এটি এমন এক পদ্ধতি যেখানে একজন পেশাদার সমাজকর্মী সাহায্যার্থী ও তার পরিবারের চাহিদার প্রেক্ষিতে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে পদক্ষেপ গ্রহণ করেন।

উত্তর

একজন প্রশিক্ষণার্থী হিসেবে করিম সাহায্যার্থীর সমস্যা সমাধানে যথাযথ মূল্য ও মর্যাদা এবং সম্পদের সদ্ব্যবহার নীতি অনুসরণ করেন । তবে এছাড়া তিনি আরো বেশ কয়েকটি নীতি অনুসরণ করতে পারেন। একজন শিক্ষানবিশ সমাজকর্মী সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার মাধ্যমে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করে। এই জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক দক্ষতা অর্জনের জন্য তাকে মাঠকর্ম অনুশীলন করতে হয়। আর মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠকর্ম সংশ্লিষ্ট নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা ৷ করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিষয়ের সম্মান শ্রেণির ছাত্র। শিক্ষানবিশ সমাজকর্মী হিসেবে সে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজ করছে। এক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পরিপূর্ণ প্রয়োগ ঘটানোর জন্য তাকে মাঠকর্মের সকল নীতি অনুসরণের চেষ্টা করতে হবে । ইতোমধ্যেই সে সাহায্যার্থীর মূল্য ও মর্যাদা প্রদান এবং সম্পদের সদ্ব্যবহারের নীতির প্রতিফলন ঘটিয়েছে। এছাড়াও তাকে অংশগ্রহণ ও যোগাযোগের নীতি মেনে চলতে হবে। এক্ষেত্রে অংশগ্রহণ ও যোগাযোগের মাধ্যমে সে সাহায্যার্থীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। পাশাপাশি তাকে লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া সাহায্যার্থীর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাকে গোপনীয়তার নীতি অনুসরণ করতে হবে। আবার প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারেও করিমকে খেয়াল রাখতে হবে। যেহেতু দুজন তত্ত্বাবধায়কের নির্দেশনা অনুযায়ী তাকে কাজ করতে হবে এবং সবসময় ভালো, কাজের মূল্যায়ন করতে হবে। মূলত এ নীতিগুলো অনুসরণ করলেই সে সাহায্যার্থীর সমস্যা সমাধানে সফল হতে পারবে। তাই বলা যায়, একজন প্রশিক্ষণার্থী হিসেবে করিম উদ্দীপকে উল্লিখিত নীতিগুলো ছাড়াও আরো কিছু নীতি অনুসরণ করবে।

উত্তর

সমাজকর্মের একজন শিক্ষার্থী হিসেবে করিমের ভবিষ্যৎ পেশাগত জীবনে মাঠকর্মের তাৎপর্য অপরিসীম। সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবমুখী করে তুলতে মাঠকর্ম প্রশিক্ষণের বিকল্প নেই। শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মাধ্যমে সমাজকর্মের নীতি, আদর্শ ও পদ্ধতিকে বিমূর্ত রূপ দেওয়া সম্ভব হয় না। কেননা, স্থান, কাল, পাত্র ভেদে সমাজকর্মের নীতি ও পদ্ধতির পরিবর্তন হয়। তাই তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করলে তার কার্যকারিতা, উপযোগিতা ও গ্রহণযোগ্যতা বস্তুনিষ্ঠ হয়ে ওঠে। এর ফলে একজন শিক্ষানবীশ সমাজকর্মী ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ এবং দক্ষতা অর্জনে সমর্থ হন ৷ মাঠকর্ম শিক্ষায় সমাজকর্মের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় করা হয়। কোনো বিষয়ের তাত্ত্বিক জ্ঞান যতই সমৃদ্ধ হোক না কেন তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা ছাড়া তার কার্যকারিতা ও উপযোগিতা পাওয়া যায় না। সেজন্যই সমাজকর্মে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ ঘটানো হয় যা একজন পেশাদার সমাজকর্মীর জন্য জরুরি। সমাজকর্মীরা শিক্ষানবিশ অবস্থায় অর্জিত তাত্ত্বিক জ্ঞান কোনো প্রতিষ্ঠানে মাঠকর্মের মাধ্যমে প্রয়োগ করার সুযোগ পায়। এভাবে নবীন সমাজকর্মীরা সমাজকর্মের নীতি চর্চার একটি বাস্তব পরিবেশ পায়। এর ফলে পরবর্তীতে তারা পেশাগত জীবনে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় না। এছাড়া সমাজকর্মী হিসেবে নিজের ও প্রতিষ্ঠানের সবল ও দুর্বল দিকসমূহ উপলব্ধি করার শিক্ষা মাঠকর্মের. মাধ্যমে পাওয়া যায়। ফলে আত্মসমালোচনা ও নিজের কাজের বিশ্লেষণসহ সামগ্রিক বিষয় পর্যালোচনার সুযোগ মেলে। এর মাধ্যমে শিক্ষার্থী নিজের এবং সমাজকর্ম পেশার নীতি ও পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হয়। ফলস্বরূপ অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তরে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর আত্মবিশ্বাস সুদৃঢ় হয় এবং সে আত্মসচেতন হয়ে ওঠে। সার্বিক আলোচনা থেকে তাই বলা যায়, শিক্ষানবীশ সমাজকর্মী হিসেবে মাঠকর্ম চলার সময় করিম বেশ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়। যা তার ভবিষ্যত পেশাজীবনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।