উদ্দীপকে সাব্বিরকে যে পরামর্শ দেওয়া হয়েছে সমাজকর্মের ভাষায় তাকে কী বলে? পরামর্শগুলো কী কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সাব্বিরকে যে পরামর্শ দেয়া হয়েছে সমাজকর্মের ভাষায় তাকে মাঠকর্মের নীতিমালা বলা হয়। নীতি হলো সেসব মূল্যবোধ বা আদর্শ যা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দিক-নির্দেশনা হিসেবে কাজ করে। মাঠকর্ম অনুশীলনের জন্য মাঠকর্মীকেও কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয়, যার মধ্যে দিয়ে তিনি তার কর্ম সম্পাদন করে থাকেন। উদ্দীপকে এ ধরনেরই কিছু নিয়ম উল্লিখিত হয়েছে। সাব্বির সমাজকর্ম বিষয়ে পড়াশোনা শেষে তা অনুশীলনের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিয়েছে। এক্ষেত্রে তার শিক্ষক তাকে কিছু পরামর্শ দিয়েছেন। তার প্রথম পরামর্শটি মাঠকর্মের অংশগ্রহণ নীতির প্রতিফলন। অর্থাৎ সাহায্যার্থী ব্যক্তিকে সাব্বির সাদরে গ্রহণ করবে। দ্বিতীয় পরামর্শ অনুসারে সাব্বিরকে ক্লায়েন্টদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যা মাঠকর্মে সাহায্যার্থীর মূল্য ও মর্যাদা বিষয়ক নীতির সাথে সম্পর্কিত। তৃতীয় পরামর্শটি মাঠকর্মে যোগাযোগের নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। এক্ষেত্রে সাব্বিরকে ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সফল যোগাযোগ স্থাপন করতে হবে। শেষ দুটি পরামর্শ যথাক্রমে আত্মসচেতনতার নীতি ও গোপনীয়তার নীতিকে প্রকাশ করে। অর্থাৎ সাহায্যার্থীর সাথে সাব্বির ব্যাক্তিগত সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকবে এবং সাহায্যার্থীর যাবতীয় তথ্য গোপন রাখবে। এভাবে সে মাঠকর্ম অনুশীলনে উপর্যুক্ত নিয়মগুলো প্রয়োগ করলে সফলতা অর্জন করবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাব্বিরকে যে পরামর্শ দেওয়া হয়েছে সমাজকর্মের ভাষায় তাকে কী …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর