উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীর কর্মক্ষেত্রের কাজের সাথে বাংলাদেশের কোন শিক্ষার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীর কর্মক্ষেত্রের কাজের সাথে বাংলাদেশের সমাজকর্মের প্রায়োগিক দিক মাঠকর্ম শিক্ষার সাদৃশ্য রয়েছে। সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। এজন্য সমাজকর্মের ধারণাকে ফুটিয়ে তোলার জন্য মূলত মাঠকর্ম অনুশীলন করা হয়। সমাজকর্মের প্রত্যেক শিক্ষার্থীকেই এজন্য মাঠকর্ম চর্চার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। এরপরে সে নিজেকে দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে পারে। উদ্দীপকেও এ বিষয়টি উল্লিখিত হয়েছে। উদ্দীপকের তথ্যানুসারে সমাজকর্মের একজন শিক্ষার্থীকে প্রথমে ৪ বছরের স্নাতক ও ২ বছরের স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করতে হয়। এরপর তাকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে কমপক্ষে দুটি কর্মক্ষেত্রে ৯৮০ ঘণ্টা কাজ করতে হবে। সেখানে তাকে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে। বাংলাদেশেও সমাজকর্ম শিক্ষায় অনুরূপ পদ্ধতিই প্রচলিত রয়েছে। এখানেও শিক্ষার্থীদেরকে প্রথমে সমাজকর্ম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হয়। এরপর শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কমপক্ষে ৬০ কর্মদিবস হাতে- কলমে প্রশিক্ষণ নিতে হয়। আর এভাবে মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে তারা অস্ট্রেলিয়ার সমাজকর্মের শিক্ষার্থীদের মতোই নিজেদেরকে পেশাদার সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীর কর্মক্ষেত্রের কাজের সাথে বাংলাদেশের ক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর