সাহায্যার্থীর সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থী কি কেস ম্যানেজমেন্টের সব ধাপ অনুসরণ করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সাহায্যার্থীর সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থী কেস ম্যানেজমেন্টের সবগুলো ধাপ অনুসরণ করেছে। মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন ঘটনার (Case) অনুধ্যানের সময় মাঠকর্মী বিভিন্ন প্রক্রিয়া বা ধাপ অনুসরণ করে থাকে। এর ফলে সংশ্লিষ্ট ঘটনাটি (Case) সুষ্ঠু ও সুচারু রূপে সম্পাদন করা সম্ভব হয়। উদ্দীপকে অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থীকেও উক্ত প্রক্রিয়ার প্রয়োগ ঘটাতে হয়েছে, যা কেস ম্যানেজমেন্ট নামে পরিচিত। কেস ম্যানেজমেন্টের ধাপসমূহ হলো- সমস্যা নিরূপণ, পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি, পর্যালোচনা এবং কেস সমাপ্তি। উদ্দীপকে দেখা যায়, মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থীকে প্রথমেই সাহায্যার্থীদের সমস্যা সম্পর্কে ভালোভাবে জানতে হয়। এরপর সমস্যাটির প্রকৃতি অনুসারে তাকে সমস্যা সমাধানে পূর্ণাঙ্গ পরিকল্পনা করতে হয়। এক্ষেত্রে কীভাবে সমস্যা সমাধান করতে হবে, কোন বিষয়টি প্রাধান্য দিতে হবে প্রভৃতি তাকে বিবেচনা করতে হয়। পরিকল্পনা চূড়ান্ত হলে তা বাস্তবায়নে তাকে সতর্কতার সাথে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। পরিকল্পনার বাস্তবায়ন শেষে তাকে পুরো বিষয়টি মূল্যায়ন ও পর্যালোচনা করে দেখতে হয়। পরিকল্পনার বাস্তবায়ন সফল হলেই সে কেসের সমাপ্তি টানতে পারে। পরিশেষে বলা যায়, উদ্দীপক অনুসারে অস্ট্রেলিয়ায় একজন শিক্ষার্থী মাঠকর্ম অনুশীলনের সময় কেস ম্যানেজমেন্টের উপর্যুক্ত সব ধাপ সম্পন্ন করে থাকে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সাহায্যার্থীর সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থী কি কেস ম্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর