সমাজকর্মের সনদ অর্জন এটি যথাযথ সম্পাদনের উপর নির্ভর করে- মতামত দাও।
উত্তর: সমাজকর্মের সনদ অর্জন উদ্দীপকে নির্দেশিত মাঠকর্মের যথাযথ সম্পাদনের উপর নির্ভর করে বলে আমি মনে করি। আধুনিক সমাজকর্ম একটি ফলিত সামাজিক বিজ্ঞান। এর মূল লক্ষ্য হলো সমাজকর্ম সম্পর্কে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা। এর মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান ও মানুষের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। আর এ লক্ষ্য অর্জন করার জন্য একজন সমাজকর্মীকে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠকর্মের অর্থাৎ ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হয়। এজন্য সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানেও গুরুত্ব অপরিসীম উদ্দীপকের প্রফেসর মোমেন এর আলোচ্য বিষয়টি ছিল মাঠকর্ম যা সমাজকর্ম শিক্ষায় গুরুত্বপূর্ণ অংশ। এটি ছাড়া একজন সমাজকর্মী দক্ষ হয়ে উঠতে পারে না। কেননা, কোনো বিষয়ের তাত্ত্বিক জ্ঞান যতই সমৃদ্ধ হোক না কেন তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা ছাড়া এর যথার্থ কার্যকারিতা ও উপযোগিতা লাভ করা যায় না। সেজন্যই তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ সমাজকর্মে ঘটানো হয় যা একজন পেশাদার সমাজকর্মীর থাকতে হয়। এই ব্যবহারিক প্রশিক্ষণই সমাজকর্মীকে বাস্তবক্ষেত্রে কর্ম উপযোগী করে তোলে। এভাবে মাঠকর্মের যথাযথ সম্পাদনের মাধ্যমে একজন সমাজকর্মী সমাজকর্মের সনদ অর্জন করে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নির্দেশিত মাঠকর্ম হলো সমাজকর্মের অবিচ্ছেদ্য অংশ। আর মাঠকর্মের যথাযথ সম্পাদনের মাধ্যমে সমাজকর্মের সনদ অর্জন করতে হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সমাজকর্মের সনদ অর্জন এটি যথাযথ সম্পাদনের উপর নির্ভর করে- মতামত দাও।
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর