উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: সমাজকর্ম শিক্ষায় মাঠকর্মের প্রধান উদ্দেশ্য হলো শ্রেণিকক্ষে পঠিত জ্ঞানের বাস্তবে প্রয়োগ যোগ্যতা অর্জনে অনুশীলন ক্ষেত্রের সাথে পরিচিত ও অভ্যস্ত করে তোলা। আমেরিকা জাতীয় সমাজকর্ম সমিতির (NASW) ব্যাখ্যানুযায়ী সমাজকর্ম অনুশীলন হলো নিচের এক বা একাধিক ক্ষেত্রে সমাজকর্ম, মূল্যবোধ, জ্ঞান, নীতি এবং কৌশলের পেশাগত প্রয়োগ। মাঠকর্মের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের সমাজকর্ম পেশার সাথে সামগ্রিকভাবে পরিচিত করে তোলা; তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করা; শ্রেণিকক্ষের শিক্ষার সাথে তাদের দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সমন্বয় সাধন করা। সমাজকর্ম পদ্ধতিসমূহ প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা; সমাজকর্ম পদ্ধতিসমূহের প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা এবং শিক্ষার্থীরা যাতে সমাজকর্ম পেশার প্রারম্ভিক অভিজ্ঞতা অর্জন করতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সর্বোপরি বলা যায়, মাঠকর্মের প্রধান ও মুখ্য উদ্দেশ্য হলো ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে তাত্ত্বিকভাবে অর্জিত সমাজকর্ম পেশার জ্ঞান ও শিক্ষা বাস্তবক্ষেত্রে প্রয়োগের সুযোগদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষ করে গড়ে তোলা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির উদ্দেশ্য বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর