উদ্দীপকের জিমি কোন বিষয়ে কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জিমি হাসপাতাল সমাজসেবা বিষয়ে মাঠকর্ম অনুশীলন কার্যক্রমে নিয়োজিত। সমাজর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হলো মাঠকর্ম। আমাদের দেশে সমাজকর্ম শিক্ষার উচ্চ পর্যায়ে অর্থাৎ স্নাতক (সম্মান), এম. এস. এস. ক্লাসে শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যা মাঠকর্ম নামে পরিচিত। মূলত শিক্ষার্থীর শ্রেণিকক্ষে অর্জিত সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশলের প্রয়োগ করে কোনো সমাজ সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধান প্রক্রিয়াকে বলা হয় মাঠকর্ম। মাঠকর্ম শিক্ষার্থীকে তার দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধির জন্য সহায়তাও নির্দেশনা প্রদান করে যাতে সে স্বাধীন ও যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালনে সক্ষম হয়ে ওঠে। উদ্দীপকে জিমিকে তাত্ত্বিক কোর্স শেষে ৬০ কর্ম দিবসের মাঠকর্ম অনুশীলনের জন্য হাসপাতালে পাঠানো হয়। এতে তার অর্জিত জ্ঞান হাসাপাতাল সমাজসেবা ক্ষেত্রে প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারে। অতএব বলা যায় যে, জিমি মাঠকর্ম অনুশীলন কার্যক্রমে নিয়োজিত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জিমি কোন বিষয়ে কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর