উদ্দীপকে জিমি এর শিক্ষক জনাব ফারুক হুসাইনের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জিমি এর শিক্ষক জনাব ফারুক হুসাইন বলেন, স্বাধীন ও যথযথভাবে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধির জন্য এই অনুশীলনের ব্যবস্থা করা হয়। একজন শিক্ষানবিস সমাজকর্ম অনুশীলনের জন্য মানুষকে বোঝা ও মানুষকে সাহায্য করার জন্য উচ্চতর দক্ষতা প্রয়োজন। মাঠকর্মে সমাজকর্মের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় করা হয়। মাঠকর্ম শিক্ষার্থীদের একাডেমি এবং প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধায়কের অধীনে ব্যক্তি, দল সমষ্টি' এবং সংগঠনের কার্যক্রমে প্রত্যক্ষভাবে সমাজকর্ম অনুশীলনে সুযোগ এনে দেয়। এতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা পরিমার্জিত ও পরিশোধিত, সমাজকর্ম মূল্যবোধ অর্জনে ও সুদৃঢ়করণ এবং একাডেমিক জ্ঞান ও মাঠকর্মের মাধ্যমে অর্জিত দক্ষতার মধ্যে সমন্বয় সাধন সম্ভব হয়। মাঠকর্ম এজেন্সি তত্ত্বাবধায়ক এবং একাডেমিক তত্ত্বাবধায়কের প্রত্যক্ষ ও নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হয়। নির্দিষ্ট তত্ত্ব কীভাবে নির্দিষ্ট সমস্যা সমাধান প্রয়োগ করা যায়, মাঠকর্ম সে বিষয়ে বাস্তব অনুশীলনে সুযোগ এনে দেয়। যা একজন সমাজকর্মীকে স্বাধীন ও যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি করে। সুতরাং আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে জিমির শিক্ষক জনাব ফারুক হুসাইন-এর বক্তব্য যথার্থ হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জিমি এর শিক্ষক জনাব ফারুক হুসাইনের বক্তব্যের যথার্থতা বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর