উদ্দীপকের রাকিব খানের কর্মটি সমাজকর্মের কোন কর্মের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাকিব খানের গৃহীত পদক্ষেপ বা কর্মটি সমাজকর্মের মাঠকর্মের সাথে সাদৃশ্য। মাঠকর্মের মাধ্যমে সে তার অর্জিত জ্ঞানের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হবে। কেননা মাঠকর্ম একটি পেশাগত সেবাদান প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো সমাজকর্ম সম্পর্কে অর্জিত জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করে মানুষের সামগ্রিক কল্যাণ সাধন করা। আর এ লক্ষ্য অর্জন করার জন্য একজন সমাজকর্মীকে তাত্ত্বিকজ্ঞানের পাশাপাশি মাঠকর্মের অর্থাৎ ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হয়। কেননা ব্যবহারিক জ্ঞানের মাধ্যমেই একজন সমাজকর্মী পেশাদার সেবাদানকারী হিসেবে পরিচিত লাভ করে। এজন্য সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানেরও গুরুত্ব অপরিসীম। শুধু তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমেই কোনো বিষয়ের সার্থকতা বা উন্নয়ন ঘটানো সম্ভব নয়। বরং তার যথার্থ প্রয়োজনের ওপরই এর সার্থকতা নির্ভর করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাকিব খানের কর্মটি সমাজকর্মের কোন কর্মের সাথে সাদৃশ্যপূর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর