শেয়ারFacebookWhatsApp

শারমিন প্রবীণ নিবাসে আর যেসব নীতিমালা প্রয়োগ করতে পারে সেগুলো ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শারমিনকে মাঠকর্ম প্রশিক্ষণের জন্য আগারগাঁও-এ অবস্থিত প্রবীণ নিবাসে পাঠানো হয়। সেখানে সে মাঠকর্ম অনুশীলন করতে গিয়ে বেশকিছু নীতি মেনে চলে। যেমন- অংশগ্রহণের নীতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি, আত্মসচেতন নীতি ও ক্লায়েন্টের মর্যাদার নীতি। এ নীতিগুলো ছাড়াও প্রবীণ নিবাসে শারমিন আরও কিছু নীতি অনুসরণ করতে পারে। এগুলো হলো— পেশাগত সম্পর্ক স্থাপন নীতি, গোপনীয়তা নীতি, যোগাযোগ নীতি, সকলের সমসুবিধার নীতি প্রভৃতি। সমাজকর্মের ক্ষেত্রে কার্যকরী সাহায্য নির্ভর করে সমাজকর্মী ও সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্কের ওপর। এ সম্পর্ক স্থাপন নীতি মাঠকর্মীকেও অনুসরণ করতে হয়। আর সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজন সুষ্ঠু যোগাযোগ নীতি অনুশীলন। এ যোগাযোগ যত শক্তিশালী বা কার্যকর হবে সমস্যার সমাধান প্রক্রিয়া ততই সহজতর হবে। মাঠকর্মী যাদের নিয়ে মাঠে কাজ করবেন, তাদের যাবতীয় তথ্য গোপন রাখাও মাঠকর্মের অন্যতম একটি নীতি। এছাড়াও মাঠকর্মী বা শিক্ষার্থী তার সকল ক্লায়েন্টকে সমান চোখে দেখে। এর ব্যতিক্রম হলে সেবাদান প্রক্রিয়া ব্যাহত হয়। উদ্দীপকে উল্লিখিত শারমিন একজন মাঠকর্মী হিসেবে উপরিউক্ত সবগুলো নীতিমালাই অনুসরণ করবে। সুতরাং বলা যায় যে, শারমিন প্রবীণ নিবাসে পূর্বে আলোচিত সব নীতিমালাই প্রয়োগ করতে পারে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

শারমিন প্রবীণ নিবাসে আর যেসব নীতিমালা প্রয়োগ করতে পারে সেগুলো ব্যা…

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএসএস শেষ বর্ষের শিক্ষার্থী শারমিনকে মাঠকর্ম প্রশিক্ষণের জন্য আগারগাঁও এ অবস্থিত প্রবীণ নিবাসে পাঠানো হয়। সেখানে সে নিজে সচেতন থেকে প্রবীণদের যথাযথ মর্যাদা ও তাদের পছন্দ-অপছন্দের স্বীকৃতি দিয়ে সেবা দেয়। সে সর্বান্তঃকরণে প্রবীণ ব্যক্তিদের বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টিতে সচেষ্ট থাকে। [নটর ডেম কলেজ, ঢাকা ]

উত্তর

মার্কিন প্রশিক্ষণে দুইজন তত্ত্বাবধায়ক থাকেন।

উত্তর

গ্রুপ ম্যানেজমেন্ট হলো দলের জটিল সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য একগুচ্ছ দীর্ঘকালীন প্যাকেজ সহায়তা যার মাধ্যমে দল প্রত্যাশিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়। এ ধরনের সেবা ব্যবস্থায় কোনো এজেন্সি বা এজেন্সি সমষ্টি দলের সেবা ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে এবং তারা গ্রুপ ম্যানেজারকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগদান করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শারমিনকে মাঠকর্ম প্রশিক্ষণের জন্য আগারগাঁও-এ অবস্থিত প্রবীণ নিবাসে পাঠানো হয়। সেখানে সে মাঠকর্ম অনুশীলন করতে গিয়ে বেশকিছু নীতি মেনে চলে। যেমন- অংশগ্রহণের নীতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি, আত্মসচেতন নীতি ও ক্লায়েন্টের মর্যাদার নীতি। এ নীতিগুলো ছাড়াও প্রবীণ নিবাসে শারমিন আরও কিছু নীতি অনুসরণ করতে পারে। এগুলো হলো— পেশাগত সম্পর্ক স্থাপন নীতি, গোপনীয়তা নীতি, যোগাযোগ নীতি, সকলের সমসুবিধার নীতি প্রভৃতি। সমাজকর্মের ক্ষেত্রে কার্যকরী সাহায্য নির্ভর করে সমাজকর্মী ও সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্কের ওপর। এ সম্পর্ক স্থাপন নীতি মাঠকর্মীকেও অনুসরণ করতে হয়। আর সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজন সুষ্ঠু যোগাযোগ নীতি অনুশীলন। এ যোগাযোগ যত শক্তিশালী বা কার্যকর হবে সমস্যার সমাধান প্রক্রিয়া ততই সহজতর হবে। মাঠকর্মী যাদের নিয়ে মাঠে কাজ করবেন, তাদের যাবতীয় তথ্য গোপন রাখাও মাঠকর্মের অন্যতম একটি নীতি। এছাড়াও মাঠকর্মী বা শিক্ষার্থী তার সকল ক্লায়েন্টকে সমান চোখে দেখে। এর ব্যতিক্রম হলে সেবাদান প্রক্রিয়া ব্যাহত হয়। উদ্দীপকে উল্লিখিত শারমিন একজন মাঠকর্মী হিসেবে উপরিউক্ত সবগুলো নীতিমালাই অনুসরণ করবে। সুতরাং বলা যায় যে, শারমিন প্রবীণ নিবাসে পূর্বে আলোচিত সব নীতিমালাই প্রয়োগ করতে পারে।

উত্তর

আধুনিক সমাজকর্ম একটি ফলিত সামাজিক বিজ্ঞান। এর মূল উদ্দেশ্য হলো সমাজকর্ম শিক্ষার্থীদের বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুশীলন উপযোগী করে গড়ে তোলা। সমাজকর্ম যেহেতু মানব কল্যাণমুখী অনুশীলনধর্মী সামাজিক বিজ্ঞান সেহেতু ব্যবহারিক প্রশিক্ষণের ল্যাবরেটরি হিসেবে মাঠকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠকর্ম ব্যবস্থায় তদারককৃত ও নির্দেশনা প্রদান ব্যবস্থায় শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকে মাঠ পর্যায়ে বা অনুশীলনক্ষেত্রে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হয় । ফলে সমাজকর্মের শ্রেণিশিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের মধ্যে সংযোগ তৈরি হয়। ছাত্রছাত্রীরা ক্লাসে যা শিখে বা জ্ঞান অর্জন করে সে জ্ঞানকে তার ব্যক্তিগত ও দলীয় কেস-এর ওপর ব্যবহার করার সুযোগ পায়; যা থেকে ভুল' ও সংশোধনের মাধ্যমে প্রকৃত অনুশীলনের জন্য তৈরি হতে পারে। আর সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে পেশাদার সম্পর্ক স্থাপন গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। মাঠকর্মের মাধ্যমে সমাজকর্মের প্রশিক্ষণার্থীগণ পেশাদার সম্পর্ক স্থাপনের কলাকৌশল ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারে। সুতরাং বলা যায় যে, সমাজকর্ম শিক্ষার পরিপূর্ণতায় মাঠকর্ম অনুশীলনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।