মাঠকর্ম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিরূপণ কর।
উত্তর: আধুনিক সমাজকর্ম একটি ফলিত সামাজিক বিজ্ঞান। এর মূল উদ্দেশ্য হলো সমাজকর্ম শিক্ষার্থীদের বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুশীলন উপযোগী করে গড়ে তোলা। সমাজকর্ম যেহেতু মানব কল্যাণমুখী অনুশীলনধর্মী সামাজিক বিজ্ঞান সেহেতু ব্যবহারিক প্রশিক্ষণের ল্যাবরেটরি হিসেবে মাঠকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠকর্ম ব্যবস্থায় তদারককৃত ও নির্দেশনা প্রদান ব্যবস্থায় শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকে মাঠ পর্যায়ে বা অনুশীলনক্ষেত্রে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হয় । ফলে সমাজকর্মের শ্রেণিশিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের মধ্যে সংযোগ তৈরি হয়। ছাত্রছাত্রীরা ক্লাসে যা শিখে বা জ্ঞান অর্জন করে সে জ্ঞানকে তার ব্যক্তিগত ও দলীয় কেস-এর ওপর ব্যবহার করার সুযোগ পায়; যা থেকে ভুল' ও সংশোধনের মাধ্যমে প্রকৃত অনুশীলনের জন্য তৈরি হতে পারে। আর সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে পেশাদার সম্পর্ক স্থাপন গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। মাঠকর্মের মাধ্যমে সমাজকর্মের প্রশিক্ষণার্থীগণ পেশাদার সম্পর্ক স্থাপনের কলাকৌশল ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারে। সুতরাং বলা যায় যে, সমাজকর্ম শিক্ষার পরিপূর্ণতায় মাঠকর্ম অনুশীলনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মাঠকর্ম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর