শেয়ারFacebookWhatsApp

সামিন হাসানের কার্যক্রমে মাঠকর্মের কোন নীতিমালার প্রতিফলন দেখা যায়? নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে সামিন হাসানের কার্যক্রমে মাঠকর্মের 'ব্যক্তির মূল্য ও মর্যাদায় বিশ্বাস' বা 'ব্যক্তি মর্যাদার স্বীকৃতি'-নীতিমালার প্রতিফলন দেখা যায়। মাঠকর্ম করার ক্ষেত্রে যেহেতু এখনও কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণীত হয়নি, তাই সেক্ষেত্রে সমাজকর্মের নীতিমালা অনুসরণ করতে হয়। ব্যক্তিমর্যাদায় স্বীকৃতিদানের মাধ্যমে সকল মানুষের অন্তর্নিহিত সত্তার মূল্য ও মর্যাদায় বিশ্বাস করেন, মানবধিকার সংরক্ষণ করেন এবং ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীলতা স্থাপন করেন। ফলে সেবাদানকারী বা মাঠকর্মীর প্রতি সেবাভোগী বা গ্রহণকারীরা বেশি আস্থাশীল হন। উদ্দীপকের সামিন হাসানের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাঠকর্মে এর নীতিমালার প্রয়োগ রয়েছে বলেই রোগীরা তার প্রতি আস্থাশীল হয়ে উঠেছে। ব্যক্তির মর্যাদা ও মূল্য এর যথাযথ স্বীকৃতিদানের ফলে রোগীর আত্মগ্লানি ও নিজের ভুল বোঝার ক্ষমতা তৈরি হয়েছে। একই সাথে এ নীতিমালার রোগী বা সাহায্যার্থীর পছন্দ ও মতামত প্রাধান্য পায় বলে সহিংসতা না হয়ে বরং কার্যকর সেবা প্রদান সম্ভব হয়। এভাবে সামিন সাহেব তার কর্মের মাধ্যমে তার প্রতিষ্ঠানের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

সামিন হাসানের কার্যক্রমে মাঠকর্মের কোন নীতিমালার প্রতিফলন দেখা যায়…

উদ্দীপক

সামিন হাসান সমাজকর্মে সম্মান শ্রেণির ছাত্র। তাত্ত্বিক কোর্স শেষে সে ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সমাজকর্মের অনুশীলনের জন্য তাকে পাঠানো হয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। সেখানে সে তার অধীন মাদকাসক্ত রোগীদের যথাযথ মূল্য ও মর্যাদা দেয় । ফলে রোগীরা তার সেবার প্রতি বেশি আস্থাশীল হয়ে ওঠে। সে তার প্রতিষ্ঠানের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। [ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০১৬]

উত্তর

ক বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা ১৯৫৩ সালে যাত্রা শুরু করে।

উত্তর

শ্রেণিকক্ষে অর্জিত সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশলের প্রয়োগ করে কোনো সমাজসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধান প্রক্রিয়াকে বলা হয় মাঠকর্ম। সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হলো মাঠকর্ম। ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজকর্মের ধারণাকে ফুটিয়ে তোলার জন্য মাঠকর্মের ব্যতিক্রম নেই। অর্থাৎ মাঠকর্ম হলো তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগ।

উত্তর

উদ্দীপকে সামিন হাসানের কার্যক্রমে মাঠকর্মের 'ব্যক্তির মূল্য ও মর্যাদায় বিশ্বাস' বা 'ব্যক্তি মর্যাদার স্বীকৃতি'-নীতিমালার প্রতিফলন দেখা যায়। মাঠকর্ম করার ক্ষেত্রে যেহেতু এখনও কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণীত হয়নি, তাই সেক্ষেত্রে সমাজকর্মের নীতিমালা অনুসরণ করতে হয়। ব্যক্তিমর্যাদায় স্বীকৃতিদানের মাধ্যমে সকল মানুষের অন্তর্নিহিত সত্তার মূল্য ও মর্যাদায় বিশ্বাস করেন, মানবধিকার সংরক্ষণ করেন এবং ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীলতা স্থাপন করেন। ফলে সেবাদানকারী বা মাঠকর্মীর প্রতি সেবাভোগী বা গ্রহণকারীরা বেশি আস্থাশীল হন। উদ্দীপকের সামিন হাসানের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাঠকর্মে এর নীতিমালার প্রয়োগ রয়েছে বলেই রোগীরা তার প্রতি আস্থাশীল হয়ে উঠেছে। ব্যক্তির মর্যাদা ও মূল্য এর যথাযথ স্বীকৃতিদানের ফলে রোগীর আত্মগ্লানি ও নিজের ভুল বোঝার ক্ষমতা তৈরি হয়েছে। একই সাথে এ নীতিমালার রোগী বা সাহায্যার্থীর পছন্দ ও মতামত প্রাধান্য পায় বলে সহিংসতা না হয়ে বরং কার্যকর সেবা প্রদান সম্ভব হয়। এভাবে সামিন সাহেব তার কর্মের মাধ্যমে তার প্রতিষ্ঠানের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন।

উত্তর

উদ্দীপকের সামিন হাসানের মাঠকর্মে 'ব্যক্তিমর্যাদার স্বীকৃতি' নীতিমালাটির প্রতিফলন দেখা যায়। কিন্তু সঠিকভাবে মাঠকর্ম সম্পাদনের জন্য সামিন হাসানের আরও কিছু নীতি অনুসরণ করতে হবে। একজন সমাজকর্মীর সমাজসেবায় সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। সমাজকর্মের জন্য মোটামুটিভাবে ৮টি স্বীকৃত নীতিমালা রয়েছে। আবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্যোশাল ওয়ার্কার্স কর্তৃক প্রণীত ৫টি নৈতিক নীতিমালা রয়েছে। এগুলো হচ্ছে— সেবা, সামাজিক ন্যায়বিচার, ব্যক্তির মর্যাদা ও মূল্য, মানবীয় সম্পর্কের ওপর গুরুত্ব প্রদান, সততা ও যোগ্যতা, সমাজকর্মের সফলতা ও দক্ষতা এসব নৈতিক নীতিমালার ওপর নির্ভরশীল ব্যক্তিসত্ত্বার স্বীকৃতি না দিলে সমাজকর্ম ফলপ্রসূ হয় না। সেবা নিশ্চিত করতে সমাজকর্মীকে মানুষের অন্তর্নিহিত সত্ত্বার মূল্যের স্বীকৃতির পাশাপাশি সামাজিকভাবে ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি। জনসেবা ও সুবিধাদির নিরপেক্ষ ও সুষম বণ্টন জরুরি। ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিতাদের অধিকার সংরক্ষণ করা সঠিক সমাজকর্মের দাবি। সমাজকর্মে ব্যক্তিস্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থকে অধিক প্রাধান্য দিতে হবে। সততা ও নিষ্ঠা সমাজকর্মের অন্যতম পূর্বশর্ত। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সততা, নিরপেক্ষতা ও সচেতনতার গুণগত মান অত্যাবশ্যক। একজন সফল সমাজকর্মীকে অবশ্যই পেশাগত ঝুঁকি হ্রাস, অনুমিত বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া, গোপনীয়তা বজায় রাখা ইত্যাদি সঠিকভাবে মাঠকর্ম সম্পাদনের নৈতিক নীতিমালা। কিন্তু উদ্দীপকে সামিন হাসানের ক্ষেত্রে শুধু ব্যক্তিমর্যাদার স্বীকৃতি বিষয়টি গুরুত্ব পেয়েছে। সুতরাং সঠিকভাবে মাঠকর্ম সম্পাদনের জন্য সামিন হাসানকে আরও বেশকিছু নীতি অনুসরণ করতে হবে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।