মাঠকর্মের নীতিমালা হিসেবে “পেশাগত সম্পর্ক নীতি”– ব্যাখ্যা কর।
উত্তর: মাঠকর্ম অনুশীলনে সমাজকর্মীকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করতে হয়। যার মধ্যে পেশাগত সম্পর্ক নীতি অন্যতম। মাঠকর্ম নীতিমালা হিসেবে পেশাগত সম্পর্ক নীতি ব্যাখ্যা করা হলো- সমাজকর্মের ক্ষেত্রে কার্যকর সাহায্য নির্ভর করে সমাজকর্মী ও সাহায্যর্থীর মধ্যে পেশাগত সম্পর্কের উপর। পেশাগত সম্পর্ক নীতিমালা হলো সমস্যা সমাধানে সমস্যাগ্রস্থ ব্যক্তির সাথে তৈরি হওয়া সম্পর্ককে নির্দেশ করে । যাকে আমরা Rapport বলে থাকি। সমাজকর্মের কার্যকর সাহায্য নির্ভর করে সমাজকর্মী ও সাহায্যার্থীর সাথে পেশাদার সম্পর্কের ওপর। পেশাগত স্থান থেকে সমস্যার সমাধানে ব্যবহৃত সকল নৈতিক কার্যক্রমের ভিত্তিতে রক্ষিত আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে পেশাদার সম্পর্ক বলা হয়। সমস্যাগ্রস্থ ব্যক্তির তথ্য আদান-প্রদান, ভাব বিনিময়, সমস্যা সংক্রান্ত চিন্তাভাবনা প্রভৃতি থেকে শুরু করে সমস্যার সমাধানের শেষ কর্মটি পর্যন্ত এই সম্পর্ক রক্ষ করে চলতে হয়। সুতরাং, পেশাদার সম্পর্ক নীতি হলো সমাধান প্রক্রিয়ায় পেশাগত সম্পর্ক রক্ষার নীতি, যা সমাজকর্মের মাঠ অনুশীলনে কার্যকর নীতি হিসেবে ব্যবহৃত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মাঠকর্মের নীতিমালা হিসেবে “পেশাগত সম্পর্ক নীতি”– ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর