তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করাই ব্যবহারিক প্রশিক্ষণের মূল লক্ষ্য- বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিষ্ঠানিক শিক্ষণের ফলে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে কার্যকর করার জন্য প্রয়োগ ক্ষেত্রে এর ব্যবহারই মুখ্য। তাই সমাজকর্মে ব্যবহারিক প্রশিক্ষণের মূল লক্ষ্যই হলো তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ৪ বছরে বা ৩ বছরে অর্জিত জ্ঞান তখনই ফলপ্রসূ এবং কার্যকর হবে, যখন এ জ্ঞান কল্যাণ নিশ্চিত করতে বাস্তবে কাজ করবে। তাই সমাজকর্মে বলা হয় ব্যবহারিক প্রয়োগ ব্যতীত তাত্ত্বিক জনের বাস্তব শিক্ষা হয় না। সমাজকর্মের মূল লক্ষ্যই হলো শিক্ষা জীবনে শিক্ষিত জ্ঞান তথা সমাজকর্ম পদ্ধতি। কৌশল, অনুশীলন প্রক্রিয়া বা অন্যান্য দক্ষতা একটি ব্যবহারিক ক্ষেত্রের মাধ্যমে ব্যক্তিকে পেশাদাতা নৈপুণ্য অর্জন কার্যকর করা। যেমন সমাজকর্মের পাঠ্যভুক্ত বিষয় হলো যোগাযোগ কৌশলসমূহ (Communication Skills)। পাঠ্যভুক্ত এ কৌশলগুলো তখনই সার্থক হয় যখন তা কার্যক্ষেত্রে অনুশীলনের মাধ্যমে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। সমাজকর্মী ব্যবহারিক প্রশিক্ষণ ক্ষেত্রে কৌশলগুলো ব্যবহার করতে না পারলে এ কৌশলগুলো তার কাছে অধরা থেকে যাবে। তাই বলা যায়, সমাজকর্মের অর্জিত জ্ঞান বা তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ করাই হলো ব্যবহারিক প্রশিক্ষণের মূল লক্ষ্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করাই ব্যবহারিক প্রশিক্ষণের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর