রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উত্তর: রিফাত সাহেব শিক্ষার্থীদের প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন। সমাজকর্মের একটি জনপ্রিয় এবং অতি প্রচলিত কৌশল হলো মাঠকর্মের ধারণা। মাঠকর্মের ধারণার মাধ্যমে সামাজিক জরিপের কার্যাবলি সম্পাদন করা যায়। মাঠকর্ম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি জনগোষ্ঠীর গঠন ও কার্যাবলির সামাজিক দিক সম্পর্কিত সংখ্যাতাত্ত্বিক তথ্যাবলি সংগৃহীত হয়। মাঠকর্ম প্রতিবেদন হলো মাঠকর্ম গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত তথ্যাবলির সংক্ষিপ্ত ও সামঞ্জস্যপূর্ণ বিবরণ। মূলত মাঠকর্মে কী কী কাজ সম্পাদন করা হয়েছে এবং কীভাবে তা সম্পাদন করা হয়েছে এর বিস্তারিত বিবরণই হলো মাঠকর্ম প্রতিবেদন। রিফাত সাহেবের প্রতিষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬০ কর্মদিবস মাঠকর্ম করার পর চূড়ান্ত প্রতিবেদন দেন। এ প্রতিবেদনের সুপারিশগুলো গবেষণা করে রিফাত সাহেব তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড মূল্যায়ন করে থাকেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর