শেয়ারFacebookWhatsApp

উক্ত প্রক্রিয়া সংক্ষিপ্তাকারে পর্যালোচনা কর।

উত্তর: উদ্দীপকে সমাজকর্মী মিলনের কর্মকাণ্ডে সমাজকর্মে অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ কেস ম্যানেজমেন্টের ধারণা উল্লেখ করা হয়েছে। কেস ম্যানেজমেন্ট হলো ক্ষতিগ্রস্ত বা প্রতিকূল পারিপার্শ্বিকতায় নিমজ্জিত সাহায্যার্থীকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উদ্ধারের যোগসই সাহায্য প্রক্রিয়া। কেস ম্যানেজমেন্টে সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়। যেমন- ১. সহযোগিতা: চিকিৎসা সমাজকর্মে রোগীদের শারীরিক ও মানসিক চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। কেস ম্যানেজমেন্টের মাধ্যমে এসব রোগীর সাহায্য করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা সরবরাহ করা হয়। ২. পরিকল্পনা প্রণয়ন প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ করার পর কেস ম্যানেজমেন্টের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য পরিকল্পনার বাস্তবায়ন করা হয়। ৩. সংযোগ সাধন: কেস ম্যাজেমেন্টের মাধ্যমে রোগী এবং চিকিৎসাসেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ সং সাধন করা হয়। ফলে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। ৪. তত্ত্বাবধায়ন: কেস ম্যানেজমেন্টের মাধ্যমে রোগীদের সার্বিক তত্ত্বাবধায়ন নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সেবিকা ও ডাক্তার প্রেরণ করা হয়। ৫. নির্দেশনা: চিকিৎসা সমাজকর্মীরা চিকিৎসাসেবা প্রদান করার সাথে সাথে স্বাস্থ্য ভালো রাখার জন্য নির্দেশনা প্রদান করে থাকে। পরিশেষে বলা যায়, কেস ম্যানেজমেন্টের প্রক্রিয়া একটি গতিশীল প্রক্রিয়া। মাঠকর্মী তার কার্যসম্পাদনের সময় প্রয়োজনে কোনো কোনো প্রক্রিয়ার পরিবর্তন করেও তার কার্য সমাপ্ত করতে পারেন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উক্ত প্রক্রিয়া সংক্ষিপ্তাকারে পর্যালোচনা কর।

উদ্দীপক

সমাজকর্মী মিলন সাহেব বিভিন্ন সমাজের মানুষের সমস্যা সমাধানে কাজ করে থাকেন। তিনি সাহায্যার্থী ও তার পরিবারের চাহিদার প্রেক্ষিতে সর্বতোভাবে সমস্যা নির্ধারণ করে তার সমাধানের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে থাকেন।

উত্তর

সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া দুটি।

উত্তর

মাঠকর্ম একটি গতিশীল প্রক্রিয়া যা কোনো সংগঠন ও সমষ্টির প্রয়োজনের প্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অনুশীলনে উদ্বুদ্ধ করে এবং এর মাধ্যমে পেশাদার সমাজকর্মী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করে তোলে। তাছাড়া কাঠকর্ম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিপূর্ণতাদানে সহায়তা করে। তাই সমাজকর্ম শিক্ষায় মাঠকর্মের গুরুত্ব অত্যধিক।

উত্তর

উদ্দীপকের সমাজকর্মী মিলন সাহেব সাহায্যার্থী ও তার পরিবারের চাহিদার প্রেক্ষিতে সমস্যা সমাধানে প্রক্রিয়া অনুসরণ করে থাকেন। অর্থাৎ তিনি সমস্যার সমাধান করার আগে সমস্যার গতিপ্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করার জন্য তথ্য সরবরাহ করে থাকেন। মিলন সাহেবের এ প্রক্রিয়া সমাজকর্মের কেস ম্যানেজমেন্ট ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। সমাজকর্মে কেস ম্যানেজমেন্ট এমন এক পদ্ধতি যেখানে একজন পেশাদার সমাজকর্মী সাহায্যার্থী ও তার পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বতোভাবে সমস্যা নির্ধারণ করে। এসব সমস্যা সমাধানের জন্য বহুমুখী সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সুযোগ ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন, সেবা প্রদানের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়নের জন্য মনিটরিং, পর্যালোচনা মূল্যায়ন ও উপদেশ দিয়ে থাকেন। তাই বলা যায়, বর্তমানে সমাজকর্ম পেশা অনুশীলনে ব্যক্তি, সমস্যার সমাধানের ক্ষেত্রে কেস ম্যানেজমেন্ট অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর একটি পদ্ধতি।

উত্তর

উদ্দীপকে সমাজকর্মী মিলনের কর্মকাণ্ডে সমাজকর্মে অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ কেস ম্যানেজমেন্টের ধারণা উল্লেখ করা হয়েছে। কেস ম্যানেজমেন্ট হলো ক্ষতিগ্রস্ত বা প্রতিকূল পারিপার্শ্বিকতায় নিমজ্জিত সাহায্যার্থীকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উদ্ধারের যোগসই সাহায্য প্রক্রিয়া। কেস ম্যানেজমেন্টে সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়। যেমন- ১. সহযোগিতা: চিকিৎসা সমাজকর্মে রোগীদের শারীরিক ও মানসিক চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। কেস ম্যানেজমেন্টের মাধ্যমে এসব রোগীর সাহায্য করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা সরবরাহ করা হয়। ২. পরিকল্পনা প্রণয়ন প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ করার পর কেস ম্যানেজমেন্টের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য পরিকল্পনার বাস্তবায়ন করা হয়। ৩. সংযোগ সাধন: কেস ম্যাজেমেন্টের মাধ্যমে রোগী এবং চিকিৎসাসেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ সং সাধন করা হয়। ফলে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। ৪. তত্ত্বাবধায়ন: কেস ম্যানেজমেন্টের মাধ্যমে রোগীদের সার্বিক তত্ত্বাবধায়ন নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সেবিকা ও ডাক্তার প্রেরণ করা হয়। ৫. নির্দেশনা: চিকিৎসা সমাজকর্মীরা চিকিৎসাসেবা প্রদান করার সাথে সাথে স্বাস্থ্য ভালো রাখার জন্য নির্দেশনা প্রদান করে থাকে। পরিশেষে বলা যায়, কেস ম্যানেজমেন্টের প্রক্রিয়া একটি গতিশীল প্রক্রিয়া। মাঠকর্মী তার কার্যসম্পাদনের সময় প্রয়োজনে কোনো কোনো প্রক্রিয়ার পরিবর্তন করেও তার কার্য সমাপ্ত করতে পারেন।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।