উদ্দীপকে মাঠকর্মের যেসব নীতিমালার উল্লেখ রয়েছে সেগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মাঠকর্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নীতি, কার্যকর যোগাযোগ নীতি ও পেশাগত সম্পর্কের নীতিমালা উল্লেখ রয়েছে। উদ্দীপকের রকিকুলকে মাঠকর্মের জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন সমাজকর্মীর মতো নিয়মিত গিয়ে রোগীদের সেবা দেন। এতে রকিকুল স্বতস্ফূর্ত অংশগ্রহণ নীতি অনুসরণ করেছেন। রকিকুল হাসপাতালে গিয়ে রোগীদের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করে সেবা দিচ্ছেন। এতে কার্যকর যোগাযোগ নীতি অনুসরণ করেছেন। কেননা মাঠকর্ম অনুশীলনকারীকে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করতে হয়। কার্যকর যোগাযোগই সমস্যা সমাধান প্রক্রিয়াকে গতিশীল রাখে। উদ্দীপকের রকিকুল অত্যন্ত সচেতন থেকে রোগীদের কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধন করেন। এতে পেশাগত সম্পর্ক নীতি অনুসৃত হয়েছে। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, উদ্দীপকে মাঠকর্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নীতি, কার্যকর যোগাযোগ নীতি ও পেশাগত সম্পর্ক নীতিমালা উল্লেখ রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মাঠকর্মের যেসব নীতিমালার উল্লেখ রয়েছে সেগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর