উদ্দীপকের আলোকে মাঠকর্মের গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: মাঠকর্ম কার্যক্রম সামগ্রিকভাবে সমাজকর্ম শিক্ষার একটি অপরিহার্য অংশ। মাঠকর্মে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সমাজর্ক পদ্ধতি প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের মধ্যে পেশাদার মনোভাব গড়ে ওঠে। মাঠকর্মের মাধ্যমেই সমাজকর্মের শিক্ষার্থীদের পেশাদার ব্যক্তি হিসেবে নতুনভাবে সামাজিকীকরণ হয়। শ্রেণিকক্ষে বা পাঠগারে অর্জিত বিদ্যা বাস্তবে প্রয়োগ করে হাতে-কলমে শিক্ষা গ্রহণ, নতুন নতুন চিন্তার উন্মেষ এবং সাহায্যর্থীর সমস্যা সমাধানে এর প্রতিফলন ঘটে। তাদের সমাজকর্ম পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগ দক্ষতা বৃদ্ধি পায় এবং আরও শানিত হয় তাদের জ্ঞানভান্ডার। শিক্ষার্থীরা মাঠকর্মে বিভিন্ন দরনের ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করতে গিয়ে মানব আচরণ সম্পর্কিত বিষয় গভীরভাবে উপলব্ধি করতে পারে। তাদের প্রতিনিয়ত সমস্যা সমাধানে আপসকারী, সংযোগকারী, যোগাযোগকারী, পরাশর্মদাতার ভূমিকায় অবতীর্ন হতে হয়। এসব জটিল ও বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হওয়ায় আত্মবিশ্বাস বাড়ে, বিভিন্ন রকম সম্পর্ক তৈরি হয় এবং দায়িত্ব পালন ক্ষমতা বৃদ্ধি পায়। মাঠকর্মের মাধ্যমেই শিক্ষার্থীরা পেশাগত সম্পর্ক তৈরিতে দক্ষ হয়ে ওঠে। এছাড়া শিক্ষার্থীরা বাস্তবক্ষেত্রে কাজ করতে গিযে বিদ্যমান নীতি ও পরিকল্পনার দুর্বল দিকসমূহ চিহ্নিত করে পরবর্তী নীতি প্রণয়নে সুপারিশ করতে পারে। সর্বোপরি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হওয়ার মাধ্যমে ভবিষ্যৎ কর্মী হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ ঘটে। তাছাড়া পেশাদারি মনোভাব ও পেশার প্রতি অঙ্গীকারের ভিত মজবুত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মাঠকর্মের গুরুত্ব বিশ্লেষণ কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর