আকরাম সাহেবের স্ত্রীর উদ্যোগকে সফল করতে সমাজকর্মের কোন পদ্ধতিটি প্রয়োগযোগ্য? ব্যাখ্যা কর
উত্তর: আকরাম সাহেব ও তার স্ত্রী দুস্থ নারীদের কল্যাণে একটি ফাউন্ডেশন গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নারীদের ব্যক্তি পর্যায়ে সাহায্য করতে চান। ব্যক্তি পর্যায়ে সাহায্য করতে সমাজকর্মে কেস ম্যানেজমেন্ট পদ্ধতির প্রয়োগ করা হয়ে থাকে। সাধারণভাবে কেস ম্যানেজমেন্ট হলো সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার আলোকে কতিপয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির সম্পদ ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং সমস্যা মোকাবিলায় ব্যক্তিকে স্বাবলম্বী করে গড়ে তোলা।। যেহেতু নারী কল্যাণ ফাউন্ডেশন গঠন করার মাধ্যমে আকরাম সাহেব ও তার স্ত্রী দুস্থ নারীদের ব্যক্তি পর্যায়ে সাহায্য করতে চান। তাই তাদের উদ্যোগকে সফল করতে কেস ম্যানেজমেন্ট পদ্ধতিটি প্রয়োগযোগ্য। কেননা কেবল কেস ম্যানেজমেন্ট পদ্ধতিতেই ব্যক্তির একক সমস্যার আলোকে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তির সামগ্রিক চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্যা নির্ণয়, পরিকল্পনা প্রণয়ন, সহায়তা প্রদান ও উপদেশ দেওয়ার মাধ্যমে সাহায্যপ্রাপ্তি নিশ্চিত করা হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
আকরাম সাহেবের স্ত্রীর উদ্যোগকে সফল করতে সমাজকর্মের কোন পদ্ধতিটি প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর