আকরাম সাহেবের স্ত্রীর প্রচেষ্টা নারীর সামাজিক অবস্থান সুদৃঢ় করার মাধ্যমে উক্ত পদ্ধতির উদ্দেশ্যকেই পূরণ করবে- মন্তব্যটি যাচাই কর।
উত্তর: আকরাম সাহেবের স্ত্রীর প্রচেষ্টা সফল করতে সমাজকর্মের কেস ম্যানেজমেন্ট পদ্ধতিটি প্রযোজ্যতা ও উপযুক্ততা পায়। কেস ম্যানেজমেন্ট পদ্ধতির প্রয়োগের মাধ্যমে আকরাম সাহেবের স্ত্রী সফলতা আসার ভিতর দিয়ে কেস ম্যানেজমেন্ট পদ্ধতির উদ্দেশ্যই পূরণ হবে। প্রতি একক ব্যক্তির সমস্যার আলোকে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তির সামগ্রিক চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্যা নির্ণয় ও তার পরিকল্পনামাফিক সমাধান দেওয়ার মাধ্যমে কেস ম্যানেজমেন্ট পদ্ধতি বলা হয়। ক্ষতিগ্রস্ত, দুস্থ বা প্রতিকূল পারিপার্শ্বিকতা নিমজ্জিত সাহায্যার্থীকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উদ্ধার করাই কেস ম্যানেজমেন্টের উদ্দেশ্য। উক্ত পদ্ধতিটি আকরাম সাহেবের স্ত্রীর আগ্রহ সফল করতে প্রয়োগ করার মাধ্যমকে প্রত্যেক ব্যক্তি পর্যায়ে নারীদের সমস্যা নির্ণয় ও চাহিদার আলোকে সমাধান করা হবে। এর মধ্য দিয়ে ব্যক্তি পর্যায়ে সাহায্য করার ইচ্ছা যেমন পূরণ হবে, তেমনিভাবে কেস ম্যানেজমেন্ট পদ্ধতির প্রায়োগিক সফলতাও প্রমাণিত হবে। অর্থাৎ, আকরাম সাহেবের স্ত্রীর প্রচেষ্টা নারীর সামাজিক অবস্থান সুদৃঢ় করার মাধ্যমে কেস ম্যানেজমেন্ট পদ্ধতির উদ্দেশ্যকেই পূরণ করা হবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
আকরাম সাহেবের স্ত্রীর প্রচেষ্টা নারীর সামাজিক অবস্থান সুদৃঢ় করার মা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর