উদ্দীপকে সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাঠকর্মকে উল্লেখ করা হয়েছে।
সমাজকর্ম হলো একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। এজন্য সমাজকর্মের ব্যবহারিক বিষয়কে ফুটিয়ে তোলার জন্য মাঠকর্ম অনুশীলন করা হয়। মাঠকর্ম হলো তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগ। এটি সমাজকর্ম শিক্ষার্থীদের পেশাগত শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে একজন শিক্ষানবিশ সমাজকর্মী তত্ত্ব, পদ্ধতি ও কৌশলকে মাঠপর্যায়ে প্রয়োগ করে। এর ফলে সে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের মাধ্যমে একজন দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে উঠতে পারে।
উদ্দীপকের প্রফেসর মোমেন সমাজকর্ম ক্লাসে তার আলোচ্য বিষয়টি সম্পর্কে বলেন, যে এটি সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগ করে সমাজকর্মী হিসেবে সনদ অর্জন করে। উদ্দীপকের প্রফেসর মোমেন এর এই আলোচ্য বিষয়টি উপরে বর্ণিত সমাজকর্মের গুরুত্বপূর্ণ অংশ মাঠকর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাঠকর্মকে নির্দেশ করা হয়েছে।