উদ্দীপকে ইঙ্গিতকৃত জাতিসংঘের বিশেষ সংস্থাটির উদ্দেশ্য পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত জাতিসংঘের বিশেষ সংস্থাটি হলো UNDP, যার উদ্দেশ্য বহুবিধ।জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP হলো বিশ্বের সর্ববৃহৎ উন্নয়নমূলক সংস্থা। ১৯৬৬ সালের ১ জানুয়ারি সম্মিলিত জাতিসংঘের বর্ধিত কারিগরি সাহায্য কর্মসূচি এবং জাতিসংঘের বিশেষ তহবিল সমন্বিত করে UNDP গঠন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য জাতিসংঘের মাধ্যমে প্রদত্ত কারিগরি সহায়তামূলক প্রকল্পের সমন্বয় সাধন ও পরিচালনা করা। এটি অংশীদারের ভিত্তিতে টেকসই জাতি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে। বর্তমানে UNDP যেসব উদ্দেশ্য নিয়ে কাজ করে, সেগুলো হলো বিশ্বের সদস্যরাষ্ট্রসমূহ বিশেষত উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য হ্রাস করা, গণতন্ত্রকে শক্তিশালী করা, পরিবেশ উন্নয়নে সহায়তা করা, MDG লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি প্রণয়ন করা, কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করা, বিভিন্ন দুর্যোগ ও সংকট মোকাবিলা তথা উত্তরণে সহায়তা করা, বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ করা, নারীর ক্ষমতায়নে সাহায্য করা ইত্যাদি। উক্ত সংস্থাটি এসব উদ্দেশ্যেই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত জাতিসংঘের বিশেষ সংস্থাটির উদ্দেশ্য পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর