উদ্দীপকে বর্ণিত বিপন্ন মানুষের কল্যাণে গঠিত সংগঠনটির ভূমিকা বাংলাদেশের সাপেক্ষে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিপন্ন মানুষের কল্যাণে গঠিত উদ্দীপকের সংস্থাটি হলো UNDP। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এ সংস্থাটি প্রত্যক্ষভাবে আর্থিক ও কারিগরি সহায়তা করে থাকে।১৯৭২ সাল থেকে ইউএনডিপি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এদেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প যেমন কৃষি, বনায়ন, বিদ্যুৎ, যাতায়াত, খনিজ সম্পদ উন্নয়ন, গৃহায়ণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক পরিকল্পনা প্রভৃতি আর্থসামাজিক উন্নয়ন এবং বাংলাদেশে জাতিসংঘের MDG অর্জনে UNDP যৌথভাবে কাজ করছে। শুধু তাই-ই নয়, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সাথেও, যৌথভাবে UNDP বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশের, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, শাসনব্যবস্থার গতিশীলতা আনয়নের জন্য নির্বাচন কমিশনের উন্নয়ন, শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পুলিশ, দুর্নীতি দমন কমিশন সংসদ ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সংকট প্রতিরোধ ও মোকাবিলায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, উপকূলে বনায়ন প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে সমষ্টিভিত্তিক অভিযোজন কার্যক্রম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ও আস্থা অর্জন কর্মসূচি ও দ্রুত উদ্ধার কার্যক্রম প্রভৃতি প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ইউএনডিপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে প্রকল্প গঠন ও বাস্তবায়নে UNDP-এর অনন্যসাধারণ ভূমিকা অনস্বীকার্য। এদেশে জনপ্রশাসন সংস্কার সাধনেও UNDP-এর ভূমিকা রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সক্রিয়করণ, প্রশাসনের দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, স্বচ্ছতা প্রভৃতি ব্যাপারে UNDP সহায়তা করে থাকে। বিশ্বায়নের এ যুগে বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়ন, বাংলাদেশের জ্বালানি ও পরিবেশ উন্নয়নে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে মন্ট্রিল প্রটোকলের আওতায় বাংলাদেশকে সহায়তা দান, উপকূলীয় এলাকায় জলবায়ুর পরিবর্তনের প্রভাব 'মোকাবিলায় সহায়তা দান, এইচআইভি। এইডস প্রতিকার ও প্রতিরোধ কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি নারী উন্নয়নে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে সরকার পরিচালিত বিভিন্ন কার্যক্রমে UNDP কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিপন্ন মানুষের কল্যাণে গঠিত এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ব্যবস্থায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিপন্ন মানুষের কল্যাণে গঠিত সংগঠনটির ভূমিকা বাংলাদে…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর