উদ্দীপকে সিমরান কোন আন্তর্জাতিক সংস্থার প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিমরান আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের প্রতি ইঙ্গিত করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন যুদ্ধাক্রান্ত দেশের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র, ওষুধ সবরাহের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ আত্মপ্রকাশ করে। পরবর্তী বিশ্বের অনুন্নত, স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহায়তাদানের লক্ষ্যে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। ১৯৫৩ সালে এ সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর সদরদপ্তর অবস্থিত। ইউনিসেফ নারীর ক্ষমতায়ন ও তাদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে পুরুষের পাশাপাশি সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মীনা কার্টুন প্রবর্তন করে। এর মাধ্যমে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সংস্কৃতি, অর্থনীতি ক্ষেত্রে বঞ্চনাকে কার্টুন, ছবি প্রদর্শনের মাধ্যমে তুলে ধরে তা প্রতিরোধ, প্রতিকার বা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করে।সুতরাং দেখা যাচ্ছে, সিমরানের উল্লিখিত সংস্থাটি মূলত ইউনিসেফ। কারণ মীনা কার্টুন তাদের সৃষ্টি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সিমরান কোন আন্তর্জাতিক সংস্থার প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর