উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি যে উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে, তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি হলো আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ (UNICEF)।ইউনিসেফ বা United Nations Childern Fund বিশ্বব্যাপী শিশু কল্যাণে নিয়োজিত এক বৃহত্তর আন্তর্জাতিক সংস্থা। যা ১৯৬৫ সালে তাদের কৃতিত্বের কারণে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শিশু তহবিল গঠিত হয়। যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপ ও চীনের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ সরবরাহের লক্ষ্যে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর সংস্থাটি গড়ে ওঠে। ইউনিসেফ আজ সারাবিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিশুর কল্যাণে কাজ করে যাচ্ছে। 'শিশু মৃত্যুহারসহ শিশুর সর্বাধিক কল্যাণে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করছে। বাংলাদেশে ১৯৭১ সাল থেকে মাতৃ ও শিশুকল্যাণে ভূমিকা রেখে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে 'ক' নামক আন্তর্জাতিক সংস্থাটির কাজ আন্তর্জাতিক শিশু তহবিলের কাজের সাথে মিলে যাচ্ছে।তাই বলতে হয়, উদ্দীপকে ইঙ্গিতকৃত ইউনিসেফ শিশুকল্যাণের উদ্দেশ্যে গড়ে উঠেছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি যে উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে, তা ব্যাখ্যা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর