উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে আন্তর্জাতিক সংস্থা UNICEF কে ইঙ্গিত করা হয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ (UNICEF)-এর যাত্রা শুরু হয়। সে সময় ইউরোপের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ সরবরাহ করার লক্ষ্যে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর UNICEF (United Nations Children's Fund) আত্মপ্রকাশ করে। ১৯৫৩ সালের ৬ অক্টোবর সাধারণ পরিষদে প্রস্তাবের মাধ্যমে এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। জাতিসংঘের ECOSOC (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ)-এর অধীনে ইউনিসেফ আজ সারা বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শিশুর কল্যাণে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমানে ১৯১টি দেশ ইউনিসেফের সদস্য। বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ ১৯৬৫ সালে প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার পায়। জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে নিযুক্ত একজন নির্বাহী পরিচালকের অধীনে ইউনিসেফ পরিচালিত হয়।UNICEF-এর উপযুক্ত তথ্যগুলো উদ্দীপকের তথ্যের সাথে মিলে যায়। এছাড়াও ইউনিসেফ শিক্ষামূলক কার্যক্রমের অধীনে মিনা ইনিশিয়েটিভগ্রহণ করে।অতএব বলা যায়, উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে ইউনিসেফকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়ে…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর