উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি বাংলাদেশে কীভাবে ভূমিকা রাখছে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি হচ্ছে জাতিসংঘের বিশেষ সংস্থা UNDP যা ১৯৭২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এদেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প যেমন কৃষি, বনায়ন, বিদ্যুৎ, যাতায়াত, খনিজ সম্পদ উন্নয়ন, গৃহায়ন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক পরিকল্পনা সুশাসন ও গণতন্ত্র এবং মানবাধিকারের বিকাশ প্রভৃতি বিষয়ে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রথমত, মানবাধিকার রক্ষায় ইউএনডিপি সরকার ও অন্যান্য বেসরকারি সংস্থার সাথে কাজ করছে। যেমন বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা দূরীকরণে প্রতিষ্ঠানটি প্রজেক্ট পরিচালনা করছে। আবার, সুশাসন ও গণতান্ত্রিক শাসন সুনিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি মানুষের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করে এবং সেবামূলক পুলিশ ব্যবস্থা গঠনে কাজ করে। অন্যদিকে, ইউএনডিপি উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত উন্নয়নে কাজ করে। দরিদ্ররা স্বভাবতই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে ও বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে বিভিন্ন রোগব্যাধি দ্বারা আক্রান্ত হয়। পরিবেশ সম্মত ইটভাটা, ইট তৈরি, বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সাথে কাজ করে। এছাড়াও বিশুদ্ধ - পানি সরবরাহ, স্বাস্থ্যকর পায়খানা নির্মাণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করে থাকে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থার গতিশীলতা আনয়নের জন্য নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের উন্নয়ন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলছে। সংকট প্রতিরোধ ও মোকাবিলায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, উপকূলে বনায়ন প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে সমষ্টিভিত্তিক অভিযোজন কার্যক্রমে ভূমিকা রাখছে। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অ্যকসেস টু ইনফরমেশনে (A2I) সহযোগিতা করছে। অধিকন্তু. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে প্রকল্প গঠন ও বাস্তবায়নে UNDP-এর অনন্য সাধারণ ভূমিকা অনস্বীকার্য। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP বাংলাদেশে বহুমুখী ভূমিকা রেখে চলেছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি বাংলাদেশে কীভাবে ভূমিকা রাখছে বিশ্লেষণ কর।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর