উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি যে উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে, তা ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের চিত্রের সংস্থাটি হলো ইউনিসেফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউনিসেফ-এর যাত্রা শুরু হয়। সে সময় ইউরোপের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ সরবরাহের লক্ষ্যে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর ইউনিসেফ আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি সারাবিশ্বের শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। উদ্দীপকের চিত্রটি মূলত ইউনিসেফ-এর লোগো। অর্থাৎ চিত্রটি দ্বারা ইউনিসেফকেই নির্দেশ করা হয়েছে। ইউনিসেফ সারা বিশ্বে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেগুলোর মধ্যে শিশু স্বাস্থ্যের উন্নতি, শিশু ও মহিলাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তাদের জন্য হাসপাতাল ও সদন নির্মাণ করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি অন্যতম। সেইসাথে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যরক্ষায় বিদ্যালয়ে খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা করা, এইডস এর ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা প্রভৃতি লক্ষ্য অর্জনে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। এছাড়াও লিঙ্গ বৈষম্য রোধে সহায়তা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি যে উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে, তা ব্যাখ্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর