বাংলাদেশে উক্ত সংস্থাটির কার্যক্রমসমূহ আলোচনা কর।
উত্তর: বাংলাদেশে উক্ত সংস্থাটি তথা ইউনিসেফের কার্যক্রম বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রমের প্রধান ক্ষেত্রগুলো হলো শিশু শিক্ষা, মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্য এবং পুষ্টি, পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি। শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে— প্রাকশিক্ষণ, প্রাথমিক শিক্ষা, স্কুলের বাইরে শিশুদের জন্য শিক্ষা; কিশোরদের জীবন দক্ষতামূলক শিক্ষা প্রভৃতি। দ্বিতীয়ত, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের রয়েছে— মাতৃত্বকালীন ও নবজাতক স্বাস্থ্যসেবা : শিশু সুরক্ষা; শিশু পুষ্টি প্রভৃতি। তৃতীয়ত, পানি, স্যানিটেশন এবং হাইজিন কর্মসূচি অর্থাৎ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যক্রম । চতুর্থত, নগর এলাকার মৌলিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পঞ্চমত, জনগণের সচেতনতা বৃদ্ধি ও নারী ও শিশু অধিকার রক্ষায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ইউনিসেফ। এছাড়াও ইউনিসেফের কার্যক্রমেরও মধ্যে রয়েছে পুষ্টির উন্নয়ন; আর্সেনিক মোকাবিলা : জরুরি ত্রাণ কার্যক্রম প্রভৃতি ইউনিসেফের প্রকাশনামূলক কাজ খুবই সমৃদ্ধ। আন্তর্জাতিক রেফারেন্সমূলক দলিল দস্তাবেজ, গবেষণা প্রভৃতি বিষয়ে ইউনিসেফ ভূমিকা রেখে যাচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে উক্ত সংস্থাটির কার্যক্রমসমূহ আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর