উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপির (UNDP) প্রতি ইঙ্গিত করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP) জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সংস্থা, যা পৃথিবীব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে। ১৯৬৫ সালের ২২ নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশগুলোর সম্পদের পরিকল্পিত ব্যবহার ও সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তাও প্রদান করে। এ সংস্থার সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা জোরদারকরণেও প্রতিষ্ঠানটি কাজ করবে। অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকের ছকে প্রদর্শিত তথ্যাবলিত মূলত UNDP-এর পরিচিতিকেই ফুটিয়ে তুলে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর