"উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে উক্ত সংস্থার লক্ষ্য-উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন ঘটেনি" উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: হ্যাঁ, আমি ও মনে করি উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন ঘটেনি। উক্তিটির যথার্থতা নিচে নিরুপন করা হলো-উদ্দীপকে সংস্থাটির শিশু সুরক্ষা ও নিরাপত্তাবিষয়ক চিত্র ফুটে উঠেছে। ইউনিসেফ শিশুকল্যাণ ছাড়াও নারী কল্যাণেও কাজ করে। এটি ১৯০টির বেশি দেশ ও অঞ্চলে শিশু ও নারীর কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি যেমন শিশু স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করে, তেমনি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করে। কেননা, গর্ভবতী মায়ের পুষ্টির অভাবে শিশুরও পুষ্টির অভাব দেখা দেবে। ইউনিসেফ গর্ভবতী মা ও শিশুর কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিপুলসংখ্যক নারী বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও উপার্জনক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ইউনিসেফ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, সেলাই ও বুনন যন্ত্র এবং অন্যান্য উপকরণ সরবরাহ, নার্সিং প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদি পুনর্বাসন ইত্যাদি কার্যক্রম ইউনিসেফ বাংলাদেশেও পরিচালনা করে আসছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ফলে মা ও শিশুর যথাযথপরিচর্যার ভার বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে উক্ত সংস্থার লক্ষ্য-উদ্দেশ্যের…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর