উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার মাধ্যমে বুশরার সমস্যার সমাধান করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বুশরার সমস্যা সমাজকর্মের বিশেষায়িত শাখা বিদ্যালয় সমাজকর্মের মাধ্যমে সমাধান করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-পেশাদার সমাজকর্মের একটি প্রায়োগিক শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করা, ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং স্থিতিশীল সমাজ গঠনের প্রাথমিক ভিত্তি হিসেবে সমাজকর্মের এ শাখা কাজ করে। মূলত বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করা সমাজকর্মের এই শাখার প্রধান লক্ষ্য। সাধারণত শিক্ষার্থীদের নেতিবাচক আচরণ, যেমন- স্কুল পালানো, পারস্পরিক বিদ্বেষমূলক মনোভাব, লেখাপড়ায় অমনোযোগিতা, বিশেষ দৈহিক, আবেগীয় বা আর্থিক সমস্যা প্রভৃতি সমাধানে বিদ্যালয় সমাজকর্ম কাজ করে অনেক সময় শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়মনীতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। ফলে এক পর্যায়ে Dropout হয় বা ঝরে পড়ে। শিক্ষার্থীদের এ ধরনের কারণে ঝরে পড়ার হাত থেকে সমাজকর্মীরা উদ্ধার করে থাকেন। তই বলা যায় , বিদ্যালয় সমাজকর্মের মাধ্যমে বুশরার সমস্যার সমাধান করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার মাধ্যমে বুশরার সমস্যার সমাধান করা হয়ে…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর