উক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করো।
উত্তর: ইউনিসেফের উদ্দেশ্য বাস্তবায়নে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করার সুযোগ রয়েছে। ইউনিসেফ একটি আন্তর্জাতিক সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থাটি অসহায় দরিদ্র ও দুর্গত শিশুদের সার্বিক কল্যাণ সাধন, নারী ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে থাকে। ইউনিসেফ শিশুদের সুরক্ষা, তাদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন, লিঙ্গ সমতা আনয়ন, এইচআইভি প্রতিরোধ, শিশু অধিকার রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ে কাজ করে থাকে। ইউনিসেফের এসব কাজের ক্ষেত্রে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগের সুযোগ রয়েছে। ইউনিসেফের কার্যক্রমকে সফল করতে নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং জনগণকে সাথে নিয়ে কাজ করার জন্য সমাজকর্মের ব্যক্তি, দল ও সমষ্টি উন্নয়ন প্রভৃতি মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যায়। পাশাপাশি সমাজমকর্মের সহায়ক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে Policy, Adovocay and Legal Aid ব্যবস্থা জোরদার করতে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম ইউনিসেফের কার্যক্রমে প্রয়োগ করা যায়। আবার, শিশুদের সমস্যা মোকাবিলায় সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া যেমন— তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়, লক্ষ্য নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন প্রভৃতি কৌশল বা প্রক্রিয়া অবলম্বন করা যায়। ইউনিসেফ এর সমষ্টিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা, পুষ্টি ও মৌলিক শিক্ষা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ও লিঙ্গ সমতা ও উন্নয়ন কর্মসূচিতে সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা যায়। মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সুযোগ রয়েছে। শিশু ও মহিলাদের উন্নয়নে সচেতনতা সৃষ্টির জন্য সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করা যায়। উপরের আলোচনা শেষে বলা যায়, ইউনিসেফের কার্যক্রমে উপযুক্ত কার্যক্রমে সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে ইউনিসেফের শিশুর মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগযোগ্যতা বিশ্ল…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর